ঝালকাঠি পৌরসভার নবাগত প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন উপসচিব জনাব জুলিয়া সুকায়না। তিনি ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি এরপূর্বে নড়াইল জেলার স্থানীয় সরকার বিভাগে উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন এবং একই সাথে নড়াইল পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করছেন। এর আগে তিনি কুষ্টিয়া সদর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং মাগুরায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তাছাড়া উপসচিব জুলিয়া সুকায়না ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ১৩ জুলাই পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পাইকগাছাতে কর্মরত ছিলেন। দুই বছরেরও কম সময়ে তিনি উপজেলা পরিষদসহ ওই এলাকায় ব্যাপক দৃষ্টিনন্দন উন্নয়ন করেন। তিনি করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘করোনা যোদ্ধা’ হিসেবে খ্যাতি লাভ করেন


