ব্র‍্যাকের উদ্যোগে কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও ইউপিজি সদস্যদের মাঝে সম্পদ হস্তান্তর

ব্র‍্যাক মাইক্রোফিন্যান্স কর্মসূচির আওতায় বরিশাল ০১ অঞ্চলে (দাবি+) উদ্যোগে বানারীপাড়া উপজেলার চাখার এলাকা অফিসে ১৫.০৬.২০২৬ খ্রি. তারিখে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁস-মুরগীর বাচ্চা বিতরণ করা হয়। এছাড়াও ব্র‍্যাকের আল্ট্রা পুওর গ্র‍্যাজুয়েশন (ইউপিজি) কর্মসূচির সদস্যদের মাঝে সম্পদ হিসেবে গরু ও ছাগল হস্তান্তর করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বানারীপাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তনয় সিংহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্র‍্যাকের রেগুলেটরি অ্যাফেয়ার্স-র বিভাগীয় ব্যবস্থাপক বিভাষ চন্দ্র তরফদার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রিসান রেজা মোঃ সাহেদ, ব্র‍্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, মোঃ আহসান হাবিব, এএম (এমএফ-দাবি), মোঃ মোস্তাফিজুর রহমান (ইউএএম), কৃষিবিদ মোঃ দেলোয়ার হোসেন (ডিএম-ইউপিজি), অতিভাভ রায় (ইএসআই- ইউপিজি), খন্দকার রবিন (ইয়াং প্রফেশনাল),  গীতা রানী বিশ্বাস (এএম-বিএইচপি) এবং ব্র‍্যাকের বানারীপাড়া উপজেলার বিভন্ন কর্মসূচির প্রধানগণ।
ব্র‍্যাকের এই উদ্যোগ প্রান্তিক স্বপ্ন সারথি কিশোরীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও অতি দারিদ্র্য হার কমাতে ব্র‍্যাকের ইউপিজি কার্যক্রম সরকারকে সহায়তা করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার ব্র্যাকের এই মহতি উদ্যোগকে অনেক সাধুবাদ জানান। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন