ঝালকাঠির সাবেক কাউন্সিলর শাহজাহান সিকদার আর নেই

ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ৬ নং বাসন্ডা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ শাহজাহান সিকদার আর নেই। তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১২টার দিকে ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুতে এলাকাবাসী, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি এলাকায় সুপরিচিত ছিলেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন