বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আমলা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ফ্রি শরবত বিতরণ কর্মসূচি

আমলা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এবং কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব প্রিয় বড় ভাই খন্দকার তসলিম উদ্দিন নিশাত ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমলা বাজারের মেসার্স সন্স ফিলিং স্টেশনে তেল নিতে আসা বাইকের দীর্ঘ লাইনে এবং জনগণের মাঝে এই প্রচণ্ড গরমে ফ্রি শরবত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবুজার গিফারী, সদস্য সচিব আমলা ইউনিয়ন যুবদল। এছাড়াও উপস্থিত ছিলেন মিরপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মনির, মিরপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসিক আহমেদ, এবং আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ অনিক খান।
এছাড়া, আমলা ইউনিয়ন ছাত্রদলের সকল নেতাকর্মীও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আমলা ইউনিয়ন ছাত্রদলের সকল ছোট ভাইদের প্রতি রইলো অগণিত ধন্যবাদ। এই তীব্র গরমের মধ্যে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ সাধারণ মানুষ তাদের তৃষ্ণা নিবারণ করতে পেরেছে।
এমন একটি মানবিক উদ্যোগে অংশগ্রহণ করা সকল নেতাকর্মীকে ধন্যবাদ এবং তাদের সাফল্য কামনা করছি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের শ্রমিক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের আওতাধীন কর্মচারী কল্যাণ ট্রাস্ট