বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

স্থানীয়দের অভিযানে ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি! তাহিরপুরের পুরান লাউড়েরগড়ে উদ্ধার ৯৫০ পিস ইয়াবা

তাহিরপুরে স্থানীয় এলাকাবাসীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক, ৯৫০ পিস ইয়াবা উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পুরান লাউড়েরগড় এলাকায় স্থানীয় এলাকাবাসীর অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। গত রাতে প্রায় ১২টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা বিশ্বম্ভরপুর উপজেলার, ধনপুর ইউনিয়নের ছাতারকোনা, হালাবাদি গ্রামের  সুহাগ ও হিমেল। এ সময় তাদের কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল এবং ২১ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে উদ্ধারকৃত আলামতসহ আটক দুইজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে বলে জানায়। স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন