ঝালকাঠি সার্ভ দি পিপল এর উদ্যোগে এ কে এম হাশেম মতিয়া বেগম শিক্ষা তহবিল থেকে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে ১৬ মে সংগঠনের ৩১ তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে ২০২৫ সনের এসএসসি এবং এইচএসসি মেধাবী ২৪ জন পরীক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীর হাতে ৩ হাজার টাকার কাম তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ভ দি পিপল এর চেয়ারম্যান সৈয়দ আহমেদ ফারুক, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দা সামিনা মির্জা, সদস্য সচিব খন্দকার খলিলুর রহমান শিহাব, এ কে এম হাশেম মতিয়া বেগম শিক্ষা তহবিলের সাধারণ সম্পাদক তাহমিনা নাহিদ লাবিব ,সার্ভ দি পিপল এর প্রধান সমন্বয়ক মোহাম্মদ মিজানুর রহমান, সমন্বয়ক মোহাম্মদ ইলিয়াস হোসেন রুবেল ।
সভাপতিত্ব করেন ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট আ স ম মাহমুদুর রহমান পারভেজ।


