বরিশাল জজকোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে বিচারপ্রার্থীরা

বরিশাল জজকোর্ট আদালত প্রাঙ্গণের গেটের ভেতরে বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আকস্মিক বিস্ফোরণে আদালত প্রাঙ্গণে উপস্থিত বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের শব্দে মুহূর্তেই আদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিরাপত্তার কারণে অনেকে ঘটনাস্থল থেকে সরে যান। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণস্থল ঘিরে ফেলেন এবং সতর্ক অবস্থান নেন।
পরে পুলিশের বিশেষজ্ঞ দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করেন। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে আদালত প্রাঙ্গণের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে আদালত প্রাঙ্গণ ও আশপাশের পরিস্থিতি শান্ত রয়েছে।
কীভাবে আদালত প্রাঙ্গণের গেটের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল, কারা এর সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন