পরিবেশ দূষণমুক্ত ও অপ্রয়োজনীয় ময়লা প্রতিরোধ এবং প্লাস্টিকের হার কমাতে বাগেরহাটের মোংলায় রূপান্তর কর্তৃক আয়োজিত করা হয়েছে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা।।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১ টার সময় মোংলা প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রুপান্তর সংগঠন এর বাগেরহাট জেলা সমন্বয়ক খন্দকার জিলানী হোসেন, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপেজলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম নুর জনি। উপস্থিত ছিলেন রুপান্তর সংগঠন এর কর্মীরা এবং বিভিন্ন সাংবাদিকগন।
উপস্থিত সভায় বক্তারা বলেন, পরিবেশ দূষণমুক্ত করা কারো একার পক্ষে সম্ভব নয়, তাই আমাদের সবার একসাথে পরিবেশ দূষণমুক্ত প্রতিরোধে কাজ করতে হবে। আমরা থাকবো, পৌরসভার লোক থাকবে, এবং পরিবেশবিদরা থাকবে সবাই একসাথে মিলে কাজ করলেই পরিবেশ দূষণমুক্ত করা সম্ভব হবে বলে জানান বক্তারা ।

