ফরিদগঞ্জে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান: ৫ মাদকসেবীকে মোবাইল কোর্টে সাজা

চাঁদপুরের ফরিদগঞ্জে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। গতকাল ১৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আজ ১৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ্-এর সার্বিক দিক-নির্দেশনায় থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ রাকিবুল হাসান, এসআই (নিরস্ত্র) আতাউর রাব্বী এবং এসআই (নিরস্ত্র) মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার অপরাধে ৫ জনকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনার মাধ্যমে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—
১. মোঃ হোসেন (২২), পিতা-মৃত খোরশেদ আলম, সাং-খাজুরিয়া, ফরিদগঞ্জ।
২. এমরান শেখ (৪৪), পিতা-আঃ মান্নান শেখ, সাং-ভাটিয়ালপুর, ফরিদগঞ্জ।
৩. মোঃ সফিক (৪০), পিতা-ছাত্তার গাজী, সাং-ভাটিয়ালপুর, ফরিদগঞ্জ।
৪. শরিফ খান (২৭), পিতা-মৃত মোখলেছ খান, সাং-পূর্ব গোবিন্দপুর, ফরিদগঞ্জ।
৫. মোঃ মিরাজ খান (২৩), পিতা-ইব্রাহিম খান, সাং-পূর্ব গুলিসা, চাঁদপুর সদর।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ্ জানান, এলাকায় মাদক, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিদের আজ যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

হৃদয়ে শ্রীমঙ্গল’র এজিএম ও নতুন কমিটি গঠন সম্পন্ন, সভাপতি কায়েস আজিজ ও সম্পাদক আল-মামুন টিটু

যুক্তরাজ্য ভিত্তিক বহির্বিশ্বের শ্রীমঙ্গল প্রবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’র