আনন্দবাজারে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দবাজারে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ক্ষতিকর জেলিযুক্ত প্রায় ৫০ কেজি চিংড়ি মাছ ধ্বংস করা হয়।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আনন্দবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযানকালে বাজারের মাছ ব্যবসায়ী এনামুলকে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রি করতে দেখা যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিক্রির জন্য রাখা ক্ষতিকর জেলিযুক্ত ৫০ কেজি চিংড়ি মাছ জব্দ করে যথাযথভাবে ধ্বংস করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী
বলেন , জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের মাছ বিক্রির বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। একই অপরাধ পুনরায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলেও সতর্ক করেন তিনি ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

হৃদয়ে শ্রীমঙ্গল’র এজিএম ও নতুন কমিটি গঠন সম্পন্ন, সভাপতি কায়েস আজিজ ও সম্পাদক আল-মামুন টিটু

যুক্তরাজ্য ভিত্তিক বহির্বিশ্বের শ্রীমঙ্গল প্রবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’র