কাজিপুরে আরও একটি কলেজ সরকারি হওয়ার দারপ্রান্তে!
জানা গেছে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজ সরকারি কলেজ হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে। সরকারি করণের জন্য এমপি সেলিম রেজা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
১৯৯৪ সালে বিশিষ্ট সমাজসেবীকা শ্যামলি আফজাল গ্রামীণ অঞ্চলের উচ্চশিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। কলেজ টির বর্তমান অধ্যক্ষ জনাব মহসিন রেজা বিপু জানান কলেজটি প্রতিষ্ঠার পর শিক্ষার মান ভালো ছিলো কিন্তু দীর্ঘ দিন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারনে কলেজের শিক্ষা কার্যক্রম অচল অবস্থায় ছিল। জনাব মোঃ সেলিম রেজা কাজিপুরের এমপি নির্বাচিত হওয়ায় অত্র কলেজে আবার শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। কলেজে নতুন ছাত্র ছাত্রীরা ভর্তি হতে শুরু করেছে এবং কলেজটি সরকারীকরণ করার জন্য এমপি মহোদয় আপ্রাণ চেষ্টা করছেন যার ফলশ্রুতিতে কলেজটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে।

