জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সুপার ফোরে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

এম জিশান পারভেজ।।

টানা তিন সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে এশিয়া কাপ অভিযানে নেমেছিল বাংলাদেশ। হংকংকে হারিয়ে দারুণ শুরু পেলেও গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। বাজেভাবে হারের ফলে সুপার ফোরের সমীকরণটাও বেশ কঠিন হয়ে গেছে টাইগারদের জন্য। বাকি থাকা ম্যাচে কার্যত আফগানদের বিপক্ষে এখন জয় ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের।


লিটন-মুস্তাফিজদের জন্য সুপার ফোরের পথ খোলা রাখতে লঙ্কানদের বিপক্ষে জয় দরকার ছিল। যদিও সেখানে এসেই ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। লঙ্কানদের সামনে দাঁড়াতেই পারেনি ব্যাটাররা। ৫৩ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি এনে দেন জাকের আলি ও শামিম হোসেন পাটোয়ারী। 
বাংলাদেশের দেওয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রীতিমতো উড়ন্ত জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের হাইভোল্টেজ এই ম্যাচে টাইগারদের ৬ উইকেটে পরাজিত করেছে লঙ্কানরা। এমন হারের পর দ্বিতীয় রাউন্ডের পথ বেশ খানিকটা কঠিনই হয়ে গেল বাংলাদেশ দলের।



২ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে বাংলাদেশ। গ্রুপ থেকে টেবিলের শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। ১ নম্বরে থাকা আফগানিস্তান এবং ২ নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টও ২, তবে নেট রানরেটে তারা বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আছে।  
দ্বিতীয় রাউন্ডে যেতে পরের ম্যাচে আফগানদের হারাতেই হবে বাংলাদেশকে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কাও যেন আফগানিস্তানের বিপক্ষে জিতে যায়। তখন আফগানরা খেলা শেষ করবে ২ পয়েন্ট নিয়ে। ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং ৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা কাটবে সুপার ফোরের টিকিট।  
আফগানদের কাছে হেরে গেলে বাংলাদেশের সুপার ফোরের আশা কার্যত শেষই বলা চলে। তবে যদি হংকং শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং আফগানিস্তানও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান ২। এরপর নেট রান রেটে এগিয়ে থাকা দল যাবে সুপার ফোরে।   

বাংলাদেশের পরের ম্যাচ আগামী ১৬ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আফগানিস্তান। এর আগে ১৫ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম অঞ্চলের সেরা দশে রাবিপ্রবির দুই শ

1

ঈশ্বরদীতে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

2

বিরলে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে ৮ জনের কারাদণ্ড

3

টুঙ্গিপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

4

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

5

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

6

প্রতিশ্রুতি পূরণে রায়পুর সরকারী হাসপাতাল পেলো জামায়াতে প্রার

7

গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইন শুভ উদ্বোধন

8

স্থানীয় সাংবাদিকদের সাথে নওগাঁ-১ আসনের জামায়াত মনোনীত প্রর্থ

9

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

10

সিরাজদিখানে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশে নেতৃবৃন্দের অ

11

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

12

পূর্নিমা এপেক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

13

ফরিদপুর -১ আসনে বিএনপি’র প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের গণ

14

আদমদীঘিতে দিন দুপুরে বসত বাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্ক

15

হোসেনপুরে শহীদ বৃুদ্ধিজীবি দিবস পালিত

16

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

17

নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিএনপি কর্মী "হেলালী"এলাকাবাসীর চ

18

ভুঞাপুরে বালঘাট দখল নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ

19

০৪ জেলায় ঝড়ের আভাস

20