এম জিশান পারভেজ
প্রকাশঃ 12-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ইতালির ইতিহাস, প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে

বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে যুক্ত হলো আরও একটি নাম-ইতালি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইতালি ক্রিকেট দল। নেদারল্যান্ডসের হেগে আজ ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের শেষ দিনে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান নিশ্চিত করে প্রথমবার বিশ্বকাপে উঠেছে ইতালি।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপে ইউরোপ থেকে জায়গা করেছে নেদারল্যান্ডসও। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৫টি দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে।
বাছাইয়ের চূড়ান্ত পর্বের মাধ্যমে ইউরোপ থেকে বিশ্বকাপ খেলার সুযোগ ছিল দুটি দলের। গত এক সপ্তাহ ধরে নেদারল্যান্ডসের মাটিতে সে দুটি জায়গার জন্য লড়েছে মোট ৫টি দল। নেদারল্যান্ডস ও ইতালি ছাড়া অন্য তিনটি দল স্কটল্যান্ড, জার্সি ও গার্নসি। আজ বাছাইয়ের শেষ দিনে নেদারল্যান্ডসের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারে ইতালি। প্রথমে ব্যাট করে ইতালি ৭ উইকেটে ১৩৪ রান তুললে ডাচরা ২০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।
তবে নেদারল্যান্ডসের কাছে হারলেও নেট রান রেটের কারণে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান নিশ্চিত করে ইতালি। লিগ পদ্ধতির এই বাছাইপর্বে ৪ ম্যাচে সর্বোচ্চ ৬ পয়েন্ট পেয়েছে নেদারল্যান্ডস। ইতালি ও জার্সি দুই দলের পয়েন্টই ৫ করে। তবে ইতালির রান রেট (‍+০.৬১২) 
জার্সির (‍+০.৩০৬) চেয়ে বেশি হওয়ায় তারাই দ্বিতীয় হয়েছে।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর এখন পর্যন্ত ২৪টি দল এই টুর্নামেন্টে খেলেছে। ২০২৬ আসরের মাধ্যমে ইতালি হতে যাচ্ছে বিশ্বকাপের ২৫তম দল। আগামী বছরের মার্চ-এপ্রিলে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপ থেকে খেলবে মোট চারটি দল। এর মধ্যে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড সর্বশেষ আসরের পারফরম্যান্স এবং আয়ারল্যান্ড র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই জায়গা নিশ্চিত করেছে।
ইতালি ও নেদারল্যান্ডসের আগে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করেছে আমেরিকা অঞ্চল থেকে কানাডা। এখনো বাছাইপর্বের মাধ্যমে ৫টি দলের টিকিট কাটা বাকি। সেপ্টেম্বর-অক্টোবরে জিম্বাবুয়েতে আফ্রিকান অঞ্চলের বাছাই থেকে আসবে ২টি দল, অক্টোবরে ওমানে এশিয়া ও পূর্ব এশিয়া প্যাসিফিকের বাছাই থেকে আসবে বাকি ৩টি দল।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করা ইতালি ১৯৯৫ সালে আইসিসির সহযোগী সদস্য হলেও ক্রিকেটে নিয়মিত হয়েছে গত এক দশকে। বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ২৮তম স্থানে থাকা দলটিকে নেতৃত্ব দিচ্ছেন জো বার্নস, যাঁর আছে অস্ট্রেলিয়ার হয়ে ২৩ টেস্ট খেলার অভিজ্ঞতা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলাহাটে বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায়, ফ্রি রক্

1

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

2

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ইয়াবার বড় চালান আটক, গাড়ি জব্দ

3

পূবাইলের মাজুখানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

4

অবশেষে কৃষকের মুখে হাসি

5

জুইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আজিজ আহমদের বাড়ির সিসি ঢালাই উ

6

দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইমাম ইয়াছ

7

লালমাইয়ে বাগমারা উওর ইউনিয়ন বেগম জিয়া'র রোগমুক্তি চেয়ে দোয়া

8

মহান মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও গণতন্ত্র শীর্ষক

9

আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান

10

গোপালপুরে যমুনা নদীর চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

11

দিনাজপুরের ৬ আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়

12

খেলাফত শুধু ইসলামের জন্য নয়, প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্ত

13

বগুড়া শেরপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে গভীর রাতে আগুন দিয়েছে

14

সাটুরিয়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

15

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

16

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

17

সাঁথিয়ায় বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগে পাঁচ লাখের মালামা

18

কালিয়াকৈরে মানবাধিকার দিবস পালিত

19

আধ্যাত্মিকতা ও মানবিকতায় অনন্য নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রা

20