মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 17-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

‘ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করে নিতে হবে।’ - অধ্যাপক নার্গিস বেগম

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করে নিতে হবে। এ জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে।
১৬ মে, শুক্রবার সন্ধ্যায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এই কথা বলেন। ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস ও আজকের ভাবনা’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে জিয়া পরিষদ যশোর।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে। পৃথিবীর অন্য কোনো দেশ তার প্রতিবেশী দেশের সঙ্গে এমনটি করে না। পানি নিয়ে বিশ্বের অনেক দেশের সঙ্গে তার প্রতিবেশী দেশের সমস্যা হলেও তার সমাধান হয়ে যায়। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের পানি নিয়ে বিবদমান সমস্যার কোনো সমাধান হয় না। তাই দেশের এই জাতীয় স্বার্থে সব নাগরিক এবং স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাসী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করে নিতে হবে। তিনি বলেন, ‘ভারত পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে দেশকে মরুভূমিতে পরিণত করছে। আমাদের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য হুমকির মধ্যে পড়েছে। এই অবস্থায় পরিবেশ আন্দোলন আরও জোরদার করতে হবে। পরিবেশবাদী সংগঠনগুলোকে জোরালো ভূমিকা রাখতে হবে। ফারাক্কা নিয়ে ভারত আমাদের সঙ্গে যেটি করছে, তা বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে।’
অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘আজকে ভারত আমাদের ওপর যে আগ্রাসন চালাচ্ছে, এ থেকে পরিত্রাণ পেতে দরকার জনগণের সমর্থনে গঠিত একটি সরকার। যে সরকার জাতীয় স্বার্থে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারবে। ভারতের কাছ থেকে দেশের সব দেনাপাওনা আদায় করে নিতে পারবে।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোহাম্মদ ইসহক। জিয়া পরিষদ যশোরের সভাপতি অধ্যাপক ফিরোজা খাতুনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন লেখক ও গবেষক মফিজুর রহমান রুন্নু, অধ্যক্ষ পাভেল চৌধুরী, জিয়া পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া

1

বাগমারার ভ্যানচালক ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৮

2

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল (শীসা) সহ ভারতীয় ট্রাক

3

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

4

লেখাপড়ার মানোন্নয়ন করতে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময়

5

নওগাঁর বদলগাছিতে শিক্ষা সুরক্ষায় সমন্বিত উদ্যোগ

6

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা

7

কটিয়াদীতে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোদন

8

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা

9

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

10

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

11

বেলকুচিতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধিতে রাষ

12

তাজিয়াকাটা ঘাটে মোজাম্মেল বহদ্দারের ফিশিং বোট আগুন

13

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

14

আগামী ১৩ নভেম্বর ঢাকায় “লকডাউন” কর্মসূচি ঘিরে টেকেরহাটে পুল

15

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ

16

জবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

17

কড়া নিরাপত্তায় বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

18

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সমাবে

19

টুকু দম্পতির সুনাম ক্ষুণ্ণের চেষ্টার বিরুদ্ধে সেলিম রেজার তী

20