আরিফ মাসুম
প্রকাশঃ 8-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

‘ন্যায়কুঞ্জ’ নির্মাণের ফলে বিচারপ্রার্থীদের কষ্ট লাঘব হবে – বিচারপতি মাহমুদুল হক

নড়াইলে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নবনির্মিত ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক।

বুধবার (৭ মে) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,‘আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী যারা আসেন, এখানে তাদের বসার কোনো নির্দিষ্ট জায়গা নেই, সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই, মায়েদের জন্য শৌচাগার নেই, শিশুদের দুগ্ধপান করানোর জায়গা নেই। এসব দুর্ভোগ লাঘবের জন্য সুপ্রিম কোর্ট সারাদেশের আদালত প্রাঙ্গণের পাশে বিচারপ্রার্থী নারী-পুরুষের ব্যবহারের জন্য আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত এবং নিরাপদ অবস্থান নিশ্চিতের লক্ষ্যে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ স্থাপনের উদ্যোগ নিয়েছে।আমরা আশা করছি, আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত এই স্থাপনা নির্মাণের ফলে বিচারপ্রার্থী মানুষের কষ্ট লাঘব হবে।’

এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ শারমিন নিগার,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাদিউজ্জামান,অতিরিক্ত জেলা ও দায়রা জজ এলিনা আক্তার,মোঃ শাহিনুর রহমান,যুগ্ম জেলা ও দায়রা জজ দেবদাস চন্দ্র অধিকারী, নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিডিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক,জিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আজিবুর রহমান, নড়াইল আইনজীবী সমিতির সভাপতি ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন,অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান (জিয়া) , অ্যাডভোকেট মো: হাফিজুর রহমান, এপিপি অ্যাডভোকেট রাজু আহমেদ রাজীবসহ বিচার বিভাগের বিচারকবৃন্দ,আইনজীবী,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার ডাকে সাড়া

1

ঠাকুরগাঁওয়ে ভূ্ল্লীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

2

‎দেশের মাটি ও মানুষই ছিল বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল শক্ত

3

নবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

4

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউন

5

লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে আপন দুই ভাই

6

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক

7

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

8

তারেক রহমানের ভৈরব জনসভা সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিএনপির

9

চট্টগ্রাম-২ আসনে কর্নেল আজিম উল্লাহ বাহারকে পূর্ণ মনোনয়ন প্র

10

রাজশাহীতে সরকারি রাস্তা দখল করে আওয়ামীলীগ নেতা আওয়ালের বহুতল

11

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

12

ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে ভিডাব্লিউবি চাল বিতরণ চলমান

13

তাড়াশ পৌর প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত নতুন আহ্বায়

14

‎ফরিদপুরে স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন

15

হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল

16

নেত্রীকে শেষ দেখা ও জানাজায় উপস্থিত হতে রংপুর সদর বিএনপি

17

দিনাজপুর ৫ আসনে তালা মার্কায় ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ

18

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

19

কুড়িগ্রামে দুর্গম চড়ে এক জন নারীকে কুপিয়ে হত্যা

20