জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড়ে নারীর মরদেহ উদ্ধার

 এস.এম. পারভেজ 

ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট সংলগ্ন নতুন চর এলাকা থেকে নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নিলুফা বেগম (৬২)।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে নিলুফা বেগম নতুন চর এলাকা থেকে নিখোঁজ হন। পরে মঙ্গলবার ভোর ৬টার দিকে সুগন্ধা নদীর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
‎নিহতের স্বজনদের অভিযোগ, নিলুফা বেগমের সঙ্গে থাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন খোয়া গেছে। তার স্বর্ণের নাকফুল ছিঁড়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে, এতে নাক রক্তাক্ত অবস্থায় ছিল।
‎ঝালকাঠি সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীরি দিবস পালিত

1

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের

2

নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে অনিচ্ছুক বিসিবি, ভেন্যু পর

3

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা

4

তীব্র শীতের মাঝেই কুয়াশা-বৃষ্টির দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

5

কেন্দুয়া গোয়াল ঘর থেকে ৪ লক্ষ টাকার গরু চুরি

6

কয়রায় কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

7

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

8

অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আমরা অনুতপ্ত, বৈষম্যবিরোধী নেতা আরি

9

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

10

নীলফামারীতে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

11

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান

12

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচ

13

আওয়ামী লীগের সাবেক পাঁচ এমপিসহ ৩৩০ জনকে চট্রগ্রাম নগরীতে নি

14

পাঁচবিবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

15

গুইমারার নবাগত অফিসার ইনচার্জ সাথে গুইমারা প্রেসক্লাব সাংবাদ

16

নাসিরনগরে সাবেক সাংসদ সৈয়দ মোর্শেদ কামালের ১৩ তম মৃত্যু বার্

17

মধ্যনগরে চালতার বিলে বিষ প্রয়োগে মাছ নিধন

18

প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়া’র পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচার

19

বগুড়ায় নিয়ম বহির্ভুত ভাবে বহুতল ভবনের নির্মাণ কাজের প্রতিবাদ

20