জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

১৮ দিন নিখোঁজের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

হাফিজুর রহমান

১৮ দিন নিখোঁজের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে আহাদ আলী কাজল নামে একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা ও নৌ-পুলিশের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বলাতুলি ইউনিয়নের 
পদ্মা নদীর মধ্যচর এলাকায় ভাসমান অবস্থান মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে পদ্মা নদীর মধ্যচর এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।  খবর পেয়ে থানা ও নৌ-পুলিশের সদস্যরা সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিবার অভিযোগ- আহাদ আলী কাজল প্রায় ১৮ দিন আগে নিখোঁজ হয়। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা এলাকার মৃত ফিরোজ আলীর ছেলে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের Backbone: এসআইদের অঘোষিত ত্যাগ

1

জাফলং থেকে সিলেটগামী গেইটলক বাসে ৬ বোতল অবৈধ ভারতীয় মদসহ একজ

2

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে সড়কে জোড়াতালি

3

নৈতিক শিক্ষাই পারে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে

4

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

5

জামালপুরে হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে হুমায়ূন আড্

6

শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

7

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ৭১ সদস্যের আহ্বা

8

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

9

দশম গ্রেড চেয়ে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

10

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

11

রাজনগরে ছিনতাই:৩ গ্রেফতার, মোটরসাইকেল ও প্রাইভেট কার জব্দ

12

পার্বতীপুরে ওলামা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

13

মৌলভীবাজারের শেরপুর শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল

14

ভয়াল ১২ নভেম্বর, ১৯৭০ সালের এই দিন প্রাণ হারায় জেলার ৪৮ হাজ

15

কালুখালীতে মুদি দোকানদারকে কুপিয়ে গুরুতর জখম, এলাকায় আতঙ্ক

16

ঝুঁকি নিয়ে পার হচ্ছে মগড়া নদী

17

সীতাকুণ্ডে মর্মান্তিক হত্যাকাণ্ড

18

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

19

মাগুরা মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

20