জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস উদ্বোধন

মো: ফখর উদ্দিন 

নোয়াখালীর সেনবাগে মানবিক সংগঠন হিসেবে সুপরিচিত সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সেনবাগ পৌর শহরের পোস্ট অফিস সড়কে ওয়ান ব্যাংকের তৃতীয় তলায় অবস্থিত নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।
সামাজিক ও মানবিক সংগঠনটির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার অন্যতম পরিচালক এবং সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার পরিচালক নুর হোসাইন সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মহি উদ্দিন মহিন, পরিচালক নুর মোহাম্মদ সিআইপি, সিআইপি ওমর ফারুক চৌধুরী, আমিরুল ইসলাম বাদশা।
এছাড়াও বক্তব্য রাখেন-সেনবাগ জামিয়া মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা নুরুল ইসলাম,
সেনবাগ আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, খাজুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আতা উল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও দু:স্হ মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন অফিসের মাধ্যমে সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংস্থার পরিচালক শহিদ উল্যা মিন্টু, আব্দুল মান্নান বাবলু, রফিকুল ইসলাম রবি, ওমর ফারুক, আব্দুর রহমান ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ী মহল।
দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ঘোষণার পরে বাড়িতে ককটেল নিক্ষেপ ও

1

হারাগাছ থানার অভিযানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ

2

ছাতক–দোয়ারাবাজারে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

3

কুয়াকাটার হোটেল ও বাড়িতে বেড়েই চলেছে পতিতাদের উপস্থিতি, সমা

4

সম্প্রীতি ও শান্তির বারতা নিয়ে ধরায় এলো 'শুভ বড়দিন': উৎসবের

5

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত

6

আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসে সেনবাগে র‍্যালী

7

বড়লেখায দুইশতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা সেবা দিল অগ্রগতি সমাজক

8

দশমিনাকে পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিলেন- হাসান মামুন

9

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্

10

ঈশ্বরগঞ্জে এনসিপি নেতার উপর হামলা

11

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

12

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

13

বক্তাবলীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে

14

কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে বিএনপির

15

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আয়োজন

16

দুটি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৭ মামল

17

জনগণের ভোটে নির্বাচিত হলে শাসক হিসেবে নয় একজন সেবক হয়ে কাজ ক

18

বাঞ্ছারামপুরে মহাসমাবেশে ঐক্যবদ্ধ বিএনপির একটাই দাবী ধানের শ

19

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

20