০৭ মে সকালে ফেঞ্চুগঞ্জ রেল স্টেশনে কৃষ্ণচূড়া গাছের পাশে রেল লাইনের দিকে পিঠ দিয়ে গাল্লী বিলের দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন । এ সময় সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন তার পিঠে আঘাত করে তখন মাটিতে লুটিয়ে পড়েন ।
ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোলাঘাট নয়াটিল্লা গ্রামের জনাব আব্দুর রউফ (রুহুল) মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (মুন্না) (২২) । তার চিৎকার শুনে এগিয়ে আসেন অনেকেই তাকে দ্রুত উদ্ধার করে । প্রথমে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি উসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
বর্তমানে সে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ।