মোঃ মহিদুল রহমান
প্রকাশঃ 13-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সা‌বেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর, ডিভিশন প্রদানের নির্দেশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুর সোয়া একটায় নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমান এ আদেশ দেন।
আইভীর পক্ষের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট এস এম সিদ্দিকুর রহমান আদালতে বলেন, "আইভী স্বচ্ছ রাজনীতিবিদ। তিনি তিনবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও একবার পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তার গ্রেপ্তারে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
আরেক আইনজীবী মাহবুবুর রহমান মাসুম জানান, জেলখানায় আইভীকে ডিভিশন প্রদানের জন্য আমরা আবেদন করেছি। আদালত জেল কর্তৃপক্ষকে তাকে ডিভিশন প্রদানের নির্দেশ দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে আইভীর পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ যায় সদর মডেল থানা পুলিশের একটি টিম৷ গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে জেলার অধিকাংশ নেতা-কর্মী পালালেও নিজ বাড়িতেই ছিলেন আইভী৷ এদিকে, রাতে আইভীকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের খবরে সড়কে নেমে আসেন স্থানীয় কয়েক হাজার এলাকাবাসী৷ তারা ‘রাতের আঁধারে’ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেবেন না বলে স্লোগান দিতে থাকেন৷
পরে অতিরিক্ত পুলিশ এলেও এলাকাবাসীর বাঁধার মুখে তারা পিছু হটেন৷ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাড়ির ভেতরে সেলিনা হায়াৎ আইভীর সাথে কথাও বলেন৷ তবে তিনি ‘রাতে কোথাও যাবেন না’ বলে জানান৷ পুলিশ দলটি তখন তার বাড়ির ভেতরেই অবস্থান নেয়৷ ছয় ঘন্টা পর শুক্রবার সকালে স্বেচ্ছায় পুলিশের সাথে গাড়িতে ওঠেন তিনি৷ তাকে পুলিশের গাড়িতে নিয়ে যাবার সময়ও হাজারো নারী-পুরুষ তার পক্ষে স্লোগান দেন৷ 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যেগে খালেদা জিয়ার রোগ মুক্তি কা

1

রাজশাহী শহরে প্রশাসন ম্যানেজ করেই চলছে পুকুর ভরাট

2

রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও বাস্তবায়নে লফস’র সভা অনুষ্ঠি

3

ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক

4

মিয়ানমার থেকে গুলি, টেকনাফে বাড়ির সামনে কিশোরী নিহত

5

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

6

নাসির নগরে শ্রম বিক্রির হাট

7

মঠবাড়িয়ায় অনিয়মের অভিযোগে ‘সৌদি প্রবাসী হাসপাতাল’ বন্ধের নির

8

গাজীপুর-২ আসনের ২৩ নং ওয়ার্ডে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ক্র

9

পূর্বধলায় উপজেলা গনঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী

10

পাবনার সুজানগরে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন

11

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

12

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফি

13

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার

14

সিলেটের বাদামবাগিচায় কিশোর দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ছাত্র

15

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্

16

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

17

গান্ধাইল ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল জ

18

শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০জন হাসপাতালে ভ

19

ব্রাহ্মণবাড়ীয়ায় তারেক রহমানের আশ্বস্তে বিদ্রুোহী প্রার্থীরা

20