জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

মোঃ মেহেদী হাসান 
 

ফরিদপুরের সালথায় হিরা মনি (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া কাজীপাড়া এলাকায় কলা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হিরা মনি স্থানীয় খারদিয়া ছয়আনি গুচ্ছ গ্রামের চুন্নু মোল্যার স্ত্রী। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। স্বামী চুন্নু মোল্যা বর্তমানে পলাতক রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান,  চুন্নু মোল্যার স্ত্রী হিরা মনি গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়। এরপর হাসপাতাল থেকে অটোভ্যানে করে খারদিয়া গুচ্ছ গ্রামের বাড়িতে নেওয়ার পথে চুন্নু স্ত্রীর লাশ কলা বাগানে ফেলে পালিয়ে যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। স্বামী চুন্নু মোল্যা পলাতক রয়েছে, তাকে আটকের জন্য কাজ করছে পুলিশ। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকাল ঢাকা লকডাউন কর্মসূচি

1

শিক্ষাবোর্ডের পরিদর্শনে মোস্তফা বেগম গার্লস স্কুলের শিক্ষার

2

মাদক

3

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

4

নাসিরনগরে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী প্রকাশ্য ঘুরে বেড়

5

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা সহ 2 যুবক

6

দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের প

7

রাজশাহীতে মাকে খু*ন করে রাস্তায় ফেলে গেল ছেলে

8

পার্বতীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর

9

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

10

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করে যাচ্ছে : যুগ্ম সচিব

11

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ কর

12

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা

13

কক্সবাজারে জায়গা জমির জেদ ধরে মা বাবার উপর হামলা

14

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

15

বিএনপির প্রচারণায় নতুন গতি: যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বাছি

16

হোসেনপুরে নার্সারিতে মহররম আলীর ভাগ্য বদল

17

কাশ্মীরে হামলা, মোদিকে ট্রাম্পের ফোন

18

আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসে সেনবাগে র‍্যালী

19

হোসেনপুর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

20