জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাদুল্লাপুরে সুরুজ্জামান সরকারের বিশাল কর্মী সমাবেশ, জনসমুদ্রে পরিণত দামোদরপুর

 মোঃ বেলাল মিয়া


গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছেন বিশিষ্ট সমাজসেবক ও এমপি পদপ্রার্থী মো. সুরুজ্জামান সরকার। এরই ধারাবাহিকতায় সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নে তাঁর সমর্থনে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


রোববার (২৫ জানুয়ারি) বিকেলে দামোদরপুর ইউনিয়নের স্থানীয় একটি মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশস্থলটি জনসমুদ্রে পরিণত হয়।


জনাব সাইদুর রহমান মুন্সির সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি পদপ্রার্থী মো. সুরুজ্জামান সরকার। বক্তব্যে তিনি এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, "তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে তারা পরিবর্তন চায়। আপনাদের দোয়া ও সমর্থন পেলে সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনকে একটি আধুনিক ও আদর্শ মডেল হিসেবে গড়ে তুলবো।"


সমাবেশের সভাপতি সাইদুর রহমান মুন্সি তাঁর বক্তব্যে এলাকার উন্নয়নে সুরুজ্জামান সরকারের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আগামী নির্বাচনে তাঁকে জয়যুক্ত করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।


সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।


উপস্থিত নেতাকর্মীরা জানান, সুরুজ্জামান সরকার দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে তারা মাঠ পর্যায়ে একযোগে কাজ করছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাগদা চিংড়িতে পুশ, ব্যবসায়ীকে জরিমানা

1

সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল

2

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

3

স্বাস্থ্যসেবা ঢাকায় নয় জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে

4

চাঁপাইনবাবগঞ্জে ঢালাইয়ের মেশিনবাহী ট্রলি উল্টে এক নির্মাণ শ

5

টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

6

ধামরাইয়ে র‌্যাবের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক

7

মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে কঠোর নিরাপত্তা জোরদার

8

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

9

অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে

10

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

11

সাদুল্লাপুর কে. এম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অবকাঠা

12

মোহনগঞ্জ–খুরশিমুল সড়কের ছোট পাইকুড়া গ্রামে ভাঙা ব্রিজ, চরম দ

13

টাঙ্গাইলের ৩ বিদ্রহী প্রার্থী দল থেকে বহিষ্কার

14

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

15

নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হ

16

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

17

চরফ্যাশন কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মৃধার নেতৃত্বে ব

18

সংসদে আমি করতে পারি, তা আপনারা দেখেছেন ব্যারিস্টার রুমিন ফা

19

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আহ্বান

20