মিহিরুজ্জামান
প্রকাশঃ 4-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় স্বেচ্ছা সেবক দলের নেতার বিরুদ্ধে হাসপাতালে হামলা অভিযোগ

সাতক্ষীরা জেলায় স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃতে সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এতে জরুরি বিভাগের চেয়ার, টেবিল, গ্লাস সহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে গেছে। আজ শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত স্বাস্থ্য কর্মীরা জানান,শাহিনুর রহমান নামের এক রোগী সকালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ইনডোরে ভর্তি হন। সেখানে দায়িত্ব প্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা ফের জরুরি বিভাগে ফিরে এসে কর্তব্যরত স্টাফদের সঙ্গে তর্ক বিতর্কে জড়ান।
এক পর্যায়ে জেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে স্টাফদের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়। হামলা চালিয়ে আহত করা হয় ঢাকা থেকে আগত এক জন চিকিৎসকে। হামলার সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তারা।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.ফয়সাল আহমেদ বলেন, স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে জরুরি বিভাগে হামলা চালানো হয়েছে। এতে ঢাকা থেকে আগত এক জন চিকিৎসক আহত হয়েছেন।
তবে স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, যথাযথ চিকিৎসা না পেয়ে এক জন মুমূর্ষু রুগীর স্বজনরা হামলা চালিয়েছে। আমি হামলার সাথে জড়িত নই।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিনুল হক জানান,দুপুর আড়াইটা পর্যন্ত এ ব্যাপারে কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান করেন

1

বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্

2

মঠবাড়িয়া উপজেলা'র ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজে বিজয় দিবসের প্র

3

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

4

পাটগ্রামে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন জামায়াতে ইসলামীর এ

5

এবার আমি প্রার্থী, আগামীতে অন্য কেউ

6

ইংরেজি নববর্ষ উপলক্ষে লালমনিরহাট–১ আসনবাসীকে শুভেচ্ছা জানালে

7

নওগাঁয় স্কুল মাঠ দখল করে বাণিজ্য মেলা

8

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

9

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা কেন্দ্রে ধানের শীষের কর

10

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

11

ঝিনাইদহে আমিরে জামায়াত ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মতবিন

12

নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

13

টেলিভিশন রিপোর্টাস ইউনিটি নর্থ টাঙ্গাইল এর কমিটি গঠন সভাপতি

14

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

15

কাপাসিয়ায় মধু চাষ ও আখের গুড় উৎপাদনে বিনামূল্যে সহায়তা প

16

ভার্থখলা থেকে গাঁজাসহ যুবক আটক

17

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

18

নান্দাইলে পায়ে শিকল বাধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

19

বদলগাছীতে প্রকাশ্যে চলছে অবৈধ ভিটা মাটি কাটা

20