মিহিরুজ্জামান
প্রকাশঃ 18-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে গণধর্ষণ ও লুট

সাতক্ষীরায় মাছ ও মুরগির সমন্বিত ঘেরের কর্মচারিকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও মুখ বেঁধে রেখে তার পাঁচ মাসের অন্তঃস্বত্বা স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সাতক্ষীরা সদরের পায়রাডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। অন্তঃস্বত্বা ওই গৃহবধুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের পাঁচ মাসের অন্তঃস্বতা এক গৃহবধু জানান, তিনি এক জন ধর্মান্তরিত নারী। বাপের বাড়ি পাশ্ববর্তী জৈল তলা গ্রামে। বিয়ে করার পর স্বামীর সঙ্গে তিনি সাতক্ষীরা সদরের পায়রাডাঙা গ্রামের একটি মাছের ও সোনালী মুরগির সমন্বিত ঘেরে বাসা বানিয়ে কর্মচারি হিসেবে দুজনে মাসিক ১৫ হাজার টাকা বেতনে প্রায় সাত বছর যাবৎ বসবাস করে আসছেন। তার স্বামী ওই মাছের ঘেরের পাহারাদার। স্থানীয় কয়েক জন তাদেরকে বিনা টাকায় মুরগি দেওয়ার জন্য বিভিন্ন সময়ে চাপ সৃষ্টি করতো।
অন্তঃস্বতা ওই নারী আরো জানান,শুক্রবার রাতে তিনি ও তার স্বামী ঘেরের বাসায় শুয়েছিলেন। দিবা গত রাত দুটোর দিকে চার জনের এক দল সন্ত্রাসী হাতে রাম দা নিয়ে তাদের ঘরে ঢোকে। এ সময় তার স্বামীর হাত, পা ও মুখ বেঁধে ফেলে তারা। এ সময় তারা বাক্সে রাখা তাদের বেতনের ৩৭ হাজার টাকা, ১১ আনা ওজনের এক জোড়া কানের সোনার দুল, ১০ আনা ওজনের একটি সোনার আংটি ও খামারে ব্যবহৃত দুটি দা লুট করে।
পরে সন্ত্রাসীরা তাকে রান্না ঘরের দরজা খুলতে বাধ্য করে পালাক্রমে চার জন ধর্ষণ করে। এদের মধ্যে তিনি পায়রাডাঙা গ্রামের তৈয়ব আলীর ছেলে মনিরুল ইসলাম, রুহুল আমিনের ছেলে দেলোয়ার হোসেন ও লুৎফর রহমানের ছেলে আশরাফুল ইসলামকে চিনতে পেরেছেন। চলে যাওয়ার আগে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে যায়।
সাতক্ষীরা সদরের কাশেমপুরের রবিউল ইসলাম জানান,ঘেরের পাহারাদার ও এলাকাবাসীর মাধ্যমে ফোনে খবর পেয়ে তিনি পাহারাদারের স্ত্রীকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরী,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক,পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরী জানান,মৌখিক অভিযোগ পেয়ে তিনি ঘটনান্থল পরিদর্শণ করেছেন। ধর্ষণের কথা ওই নারী ও তার স্বামী তাদেরকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে দেশের ৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

1

সরাইলে পুলিশের হাত থেকে যুবলীগ নেতা ছিনতাই

2

নতুন ওসির সাথে এনসিপির সুলতান মোহাম্মদ জাকারিয়ার সৌজন্য সাক্

3

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছ

4

সাভারে পার্কিংয়ে রাখা বাসে আগুন, গুলি বর্ষণ

5

কাউনিয়ায় সারওয়ার এর বাসায় ফুটেছে দুর্লভ কচুপাতা বাহার ফুল

6

নবাবগঞ্জে খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছি

7

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

8

বান্দরবানে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া মুরুংকে উদ্ধারের দাবিতে

9

ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন

10

চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানো হবে.

11

লালমাইয়ে ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষ

12

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

13

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

14

বান্দরবানের,আলীকদমে সেনাবাহিনীর, উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকা

15

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

16

‎নোয়াখালীতে দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

17

পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, তৃণমূল উজ্জীবিত

18

চুনারুঘাটে মাটি ও বালু উত্তোলনে কারাদণ্ড ও জরিমানা

19

*নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা; র‌্যাবের যৌথ

20