মিহিরুজ্জামান
প্রকাশঃ 3-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় দেশী তৈরি দুটি ওয়ান শুটার গান সহ গ্রেপ্তার এক

দুটি দেশী তৈরি ওয়ান শুটার গান সহ মনোজ সরদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে সাতক্ষীরা শহর তলীর কুকরালির টিবি হাসপাতাল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মনোজ সরদার সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামের মানস সরদারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়,খুলনা র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল বৃহষ্পতিবার বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পাশে অবস্থান করছিলো। তারা গোপনে খবর পান যে অস্ত্র কেনা বেচার জন্য কয়েক জন কুকরালি টিবি হাসপাতাল মোড়ে অপেক্ষা করছে। এরই ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে পৌঁছালে এক ব্যক্তি র‍্যাব এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে আটক করে শরীরে তল্লাশী করা হয়। তার জামার ভিতরে লুকিয়ে রাখা কাগজে মোড়ানো দেশী তৈরি দুটি লোহার ওয়ান শুটার গান পাওয়া যায়।
তবে গ্রেপ্তারকৃত মনোজ সরদারের বাবা মানস সরদার জানান, বৃহষ্পতিবার দুপুর আড়াইটার দিকে তিনি খেতে ধান কাটছিলেন। এ সময় দুই জন হেলমেট পরিহিত মটর সাইকেল আরোহী তাদের বাড়িতে এসে মনোজকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে পুত্রবধু নুপুর সরদারের কাছ থেকে মনোজের মোবাইল নাম্বার নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান,এ ঘটনায় র‍্যাব-৬ এর সাতক্ষীরা অফিসের উপ-পরিদর্শক সানাউল্লাহ বাদি হয়ে মনোজ কুমার সরদারের নাম উল্লেখ করে শুক্রবার ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়ীয়ায় তারেক রহমানের আশ্বস্তে বিদ্রুোহী প্রার্থীরা

1

নান্দাইলে পায়ে শিকল বাধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

2

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

3

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. এম.

4

সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সৌজন্য সাক

5

ধানের শীষে ভোট চেয়ে বগুড়া সদরের বিএনপির লিফলেট বিতরণ ও গনসং

6

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের

7

নওগাঁর নিয়ামতপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ

8

বগুড়ার ধুনট উপজেলায় বিষপানে রোমেল (২৫) নামে এক যুবকের মৃত্যু

9

লিপি আক্তার হত্যাকাণ্ডে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির

10

আদমদীঘিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাসিক উন্মুক্ত আ

11

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

12

ঠাকুরগাঁও ডিসি কার্যালয়ের নিয়োগ ঘিরে কল রেকর্ড ফাঁস

13

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

14

নড়াইলে যৌথ বাহীনির অভিযানে স্যুটারগান সহ বিপুল পরিমান দেশীয়

15

সাতক্ষীরায় জেলা জাতীয় যুব শক্তির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন

16

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্য

17

যুবদল নেতার শাাস্তির দাবিতে নারীদের বিক্ষোভ

18

নওগাঁ নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল প্রথম শ্রেণীর শিক

19

শুভ বড়দিন উপলক্ষে মুকসুদপুর উপজেলার বিভিন্ন গির্জায় গির্জা

20