মোঃ শফিকুল বরি
প্রকাশঃ 22-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সত্য মিথ্যার সমীকরণে জুলাই ২৪ যোদ্ধার অনুদান প্রাপ্ত সাংবাদিক আল-হেলাল

ছাত্র জনতার গণ অভ্যুত্থান জুলাই যোদ্ধাদের সাড়া দেশের ন্যায় সুনামগঞ্জেও দেওয়া হয় অনুদান চেক। কিন্তু সুনামগঞ্জে আলোচিত সমালোচিত সাংবাদিক আল-হেলাল কে নিয়ে সত্য মিথ্যার সমীকরণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গগত শনিবার ১০মে বিকেলে শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সভাপতিত্বে
চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া, সি ক্যাটাগরীর এক লক্ষ টাকার চেক অনুদান দেওয়া হয় জুলাই যোদ্ধাদের। কিন্তু নানান বিতর্কের মধ্যে পড়ে যান
অনুদান প্রাপ্ত সাংবাদিক আল-হেলাল।
বিভিন্ন গণমাধ্যমে সোস্যাল মিডিয়ায় প্রচার করা হয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা পেলেন জুলাই যোদ্ধাদের অনুদান। সংবাদ মাধ্যমে প্রচারণা দেখে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারের বিরুদ্ধে। ২০ মে রোজ মঙ্গলবার পুরাতন বাসস্ট্যান্ডের ফানসি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন। জেলা প্রশাসনের নেতৃত্বাধীন তদন্ত কমিটির তদন্ত কার্যক্রম শুরু হওয়ার আগেই তদন্ত কার্যক্রম কে প্রভাবিত ও বাঁধাগ্রস্ত করার লক্ষ্যে, বাংলাভিশন টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মাসুম হেলাল এবং ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি শহিদ নূর সহ ক্ষতিপয় সহকর্মীগণ কর্তৃক একটি তদন্ত টিম গঠন করতে প্রক্রিয়া তদন্ত কর্মকর্তাদের চিকিৎসা সংক্রান্ত সাক্ষী প্রমাণ আলামত নষ্ট করার ভিন্ন চক্রান্তের প্রতিবাদে এবং পরিকল্পিত গুজব তকমা দ্বারা উদ্দেশ্যমূলকভাবে মানহানি ঘটানোর পাশাপাশি সাংবাদিক শিল্পী আল হেলাল ও তার পরিবার বর্গের জানমালের মারাত্মক ক্ষতি সাধনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য রাখেন আল হেলাল। অন্যদিকে সুনামগঞ্জের সাংবাদিক মহলের বিভিন্ন সংবাদপত্রে এসেছে সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে যুদ্ধার চেক পেলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আল হেলাল। এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া ও জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা।বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দাবি আল হেলাল আন্দোলনের সময় সরাসরি বিরোধিতা করেছিলেন। এবং জুলাইয়ে আহত হওয়ার কোন প্রমাণ নেই।
 আল হেলাল সরকারি সংবাদ সংস্থা বাসসের সাবেক সুনামগঞ্জ প্রতিনিধি। জুলাই আন্দোলনে অবস্থান নেয়ায় পরিবর্তন পর চাকরি চুক্ত হন তিনি। আন্দোলনের বিপক্ষে অবস্থান নিলেও আহত সেজে সি ক্যাটাগরীর ১ লাখ টাকা অনুদানের চেক প্রদান করা হয় এই আওয়ামীলীগ নেতাকে। এ খবর জানার পর আহতদের তালিকা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে সুনামগঞ্জ জেলায়। অনেকে বলছেন শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। এ ঘটনায় বিস্মিত বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা যাচাই-বাছাই নিয়ে প্রশ্ন উঠায় একে অপরকে দোষারোপ করছেন প্রশাসন ও বৈষম্য বিরোধীরা। আল হেলাল আওয়ামীলীগ নেতার পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা হিসেবে আওয়ামী লীগ আমলে জামাত-বিএনপির সমালোচক ছিলেন যে কোন সভা সমাবেশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে নিজের লেখা সুর ও গান গেয়ে বেড়াতেন। আলোচিত সমালোচিত আল  - হেলাল কে নিয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও

1

নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

2

ভোটের অধিকার বনাম ভাতের লড়াই

3

বগুড়ায় ২ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

4

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি

5

দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট না হলে কঠোর কর্মসূচির

6

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস উদ্বোধন

7

লক্ষীপুর ২ আসনে জামাতের মনোনয়ন দাখিল

8

রংপুর-১ আসনে প্রার্থী হতে পারছেন না জাপার ব্যারিস্টার মঞ্জুর

9

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

10

বিএনপির এবং জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

11

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

12

শীতকালে হাতের চামড়া উঠে কেন

13

নড়াইলের দু’টি আসনে প্রতীক বরাদ্দ

14

৭৮ কোটি টাকা ব্যয়ে শুলকবহর ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা ঢেলে স

15

এক কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের কাজ: ঠিকাদার-প্রকৌশলীর

16

বাহাদুরপুরে টলির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

17

ধর্মপাশায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠি

18

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট শাওমি

19

সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে যারা প্রশ্ন তুলছেন

20