মাদারীপুর জেলার শিবচর উপজেলা আজ সকালে অনুষ্ঠিত হলো ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা-2025 এবং বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা ভূমি অফিসার সহকারী কমিশনার (ভূমি) আরো উপস্থিত ছিলেন ভূমি অফিসের কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ।এসময় উপজেলার ভূমি অফিসার সকল কর্মচারীর ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন কোন কর্মচারী বা কর্মকর্তা যদি সেবার বিনিময়ে ঘুষ বা কোন টাকা দাবি করে তাহলে সাথে সাথে এর প্রতিবাদ করবেন এবং প্রমাণসহ আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন।যদি কোন টাকা পেমেন্ট করেন তাহলে রিসিভ নিয়ে নিবেন আপনি যত টাকা দিয়েছেন তা লেখা রিসিভ গ্রহণ করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তখন ভূমি অফিসার বলেন শিবচরে অবৈধভাবে দখলকৃত সকল সরকারি জমি উদ্ধারকাজ চলমান থাকবে।
আর যাদি কেউ ভূমি সেবা নিতে গিয়ে যদি কেউ হয়রানি বা দালালির শিকার হয়ে থাকেন তাহলে প্রমাণসহ আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন
মন্তব্য করুন