মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 19-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে শাহীন হত্যার প্রতিবাদে মানববন্ধন, মামলার তদন্ত কর্মকর্তার উপর হামলা

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে দিনমজুর শাহীন শেখ  হত্যার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রোববার (১৮ মে) বিকেলে স্থানীয় জনতা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। তবে এই শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ঘটনার মোড় নেয় উত্তেজনায়, যেখানে বিক্ষুব্ধ জনতার হামলায় আহত হন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাব্বির হোসেন।
রোববার বিকেল ৪টার দিকে ‘বসন্তপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’ ব্যানারে রাজাপুর এলাকার প্রধান সড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত শাহীনের পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। প্রায় ৩০ মিনিট ধরে চলা মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তাদের অভিযোগ, রাজাপুর গ্রামের সাম বিশ্বাস, মুক্তার বিশ্বাস, রাফিজুল বিশ্বাস গং এই হত্যাকাণ্ডে জড়িত, অথচ এখনো তারা ধরাছোঁয়ার বাইরে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি অভিযুক্ত সাম বিশ্বাসের বাড়ির সামনে গেলে সেখানে উপস্থিত ছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (সাব-ইন্সপেক্টর) সাব্বির হোসেন, যিনি সাদা পোশাকে তার এক সহকর্মীকে সঙ্গে নিয়ে তদন্ত করতে এসেছিলেন।  একপর্যায়ে তার সঙ্গে বাদীপক্ষের লোকজনের কথা কাটাকাটি শুরু হয়।
এ সময় অনেকে মামলার এজাহার, অভিযুক্তদের নাম, তদন্তের গতি ইত্যাদি নিয়ে প্রশ্ন করলে উত্তেজনা চরমে পৌঁছায়। হঠাৎ করেই বিক্ষুব্ধ জনতা এসআই সাব্বির হোসেনের ওপর হামলা চালায় এবং মারধর করে তার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মামলার তদন্তে নিয়োজিত এসআই সাব্বির হোসেন সেখানে তদ‌ন্তের কা‌জে গি‌য়ে ছিলেন।  মিছিলকারীরা সাম বিশ্বাসের বাড়ি ভাঙচুরের চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তার ওপর হামলা চালায়।”
আহত এসআই সাব্বির সাংবাদিকদের জানান, “আমি মামলার তদন্তে গিয়েছিলাম। সাম বিশ্বাসের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। মিছিলকারীরা বাড়ি ভাঙচুর করতে চাইলে আমি তাদের বাধা দিই। তখনই আমাকে মারধর করে আহত করা হয়।”
উল্লেখ্য, গত ১৬ মে শুক্রবার রাতে শাহীন শেখকে সাম বিশ্বাসের বাড়িতে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই রাতেই নিহতের মামা কালাম মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে নিহতের বাবা জিন্নাহ শেখ অভিযোগ করেছেন, তাকে মামলার বিষয়ে কিছুই জানানো হয়নি, যা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে মামলার স্বচ্ছতা নিয়ে।
এদিকে, পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় জনগণ দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা নিয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

1

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখ

2

কটিয়াদীতে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোদন

3

বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্

4

শীতে কষ্টে থাকা বিধবা আজিমন নেছাকে খাদ্য ও শীতবস্ত্র, স্থায়ী

5

৩ বিজিবির(লোগাং জোন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়িতে বিপুল

6

রায়গঞ্জে বিএনপির জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইন

7

ঈশ্বরদীর শীতার্ত মানুষের সাহায্যার্থে উপজেলা প্রশাসনের পক্ষ

8

ফরিদপুরের ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

9

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

10

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’

11

ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত -৩

12

ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ

13

ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল

14

নওগাঁর নিয়ামতপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক পরীক

15

দিনাজপুরের ফুলবাড়ী বাসীর ভালোবাসায় সিক্ত উপজেলা নির্বাহী ক

16

থার্টি ফার্স্ট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের ৭ নির্দেশনা

17

চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানি

18

জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবীতে ট্রেন

19

ধোবাউড়ায় মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

20