মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 20-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে সিদ্দিকুর রহমান নামে একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আসামি পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর রহমান সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সরদার আবু ইউসুফের ছেলে। বর্তমানে তিনি রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমিতে কর্মরত।
সোমবার স্ত্রী লাভলী আক্তার লাকী মামলাটি করেছেন। তিনি অভয়নগরের নওয়াপাড়ার মৃত আনোয়ার হোসেন ফারাজীর মেয়ে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন ইস্যুর আদেশ দিয়েছেন।
লাভলী আক্তার লাকীর অভিযোগ, চলতি বছরের ৩১ জানুয়ারি পারিবারিকভাবে সিদ্দিকুর রহমানের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে দশ লাখ টাকা যৌতুকের দাবিতে লাভলী আক্তার লাকীকে নির্যাতন শুরু করেন তার স্বামী। বাধ্য হয়ে পাঁচ লাখ টাকা ধার করে গত ২৮ ফেব্রুয়ারি স্বামীকে দেন লাভলী আক্তার লাকী। বাকী পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে ফের তাকে প্রচণ্ড মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন সিদ্দিকুর রহমান। এক পর্যায়ে গত ১৪ মার্চ স্ত্রীকে পিতার বাড়িতে পাঠিয়ে দেন সিদ্দিকুর রহমান।
গত ২৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভয়নগরে লোকের মাধ্যমে অভয়নগরের রাজঘাটে লাভলী আক্তার লাকী ও তার মা সাফিয়া খানমকে ডাকা হয়। সেখানে তিনি ফের টাকা দাবি করেন। লাকী টাকা না দেওয়ার কথা বলতেই তাকে গলাটিপে হত্যার চেষ্টার চালান সিদ্দিকুর রহমান। তখন স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে গেলে মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা

1

অসংখ্য যুদ্ধে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা ম

2

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

3

রায়পুর উপজেলা প্রশাসন উদ্যোগে গণভোট র‍্যালী অনুষ্ঠিত হয়

4

মাদারীপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

5

গোবিন্দগঞ্জে গণপিটু*নিতে ৩ গরুচোর নি'*হত

6

সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মানবতার দৃষ্টান্ত স্থাপন ক

7

গলাচিপায় ৮শত পিস ইয়াবা ও নারীসহ দুই মাদককারবারির আটক

8

বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে 'মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত

9

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে

10

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

11

মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিয

12

চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে

13

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

14

নির্বাচন স্থগিতের আশঙ্কায় বিক্ষোভে উত্তাল শাবি ক্যাম্পাস

15

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা!

16

শিক্ষা,স্বাস্থ্য-নারীর ক্ষমতায়নসহ ময়মনসিংহ-৪ আসনে জামায়াত প্

17

নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ

18

ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ

19

পাবনায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত,

20