মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 19-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

যশোর সীমান্তে হেরোইন সহ আসামী আটক-১

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ ৫০০ গ্রাম হেরোইন এবং ০১টি মোটরসাইকেল আটক করেছে বিজিবি।
গত ১৭ মে ২০২৫ তারিখ ২০৪০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি’র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ ৫০০ গ্রাম হেরোইন এবং ০১টি মোটরসাইকেল আটক করে। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ভারতীয় পণ্যবাহী ট্রাকের ড্রাইভার (গাড়ী নম্বর WB- 23C-2142) এবং ভারতীয় রপ্তানীকারক জে এস এন্টারপ্রাইজের মালামাল নিয়ে ভারতীয় কার পাস এর মাধ্যমে বাংলাদেশে আগমন করে। সে উক্ত মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে বিক্রয়ের উদ্দেশ্যে বেনাপোল এর গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর চোরাকারবারীদের রাখা মোটরসাইকেলে উঠার সময় বিজিবি’র টহলদল তৎক্ষনাত তাকে আটক করে। আটককৃত ভারতীয় নাগরিকের নাম শ্রী জয়ন্ত দত্ত (৩৪), পিতাঃ মৃত সঞ্জয় দত্ত, গ্রামঃ জয়ন্তপুর, পোস্টঃ পেট্রাপোল, থানাঃ পেট্রাপোল ও জেলাঃ উত্তর ২৪ পরগনা । আটককৃত হেরোইন এবং মোটরসাইকেল এর সিজার মূল্য ১২,০০০০০/-(বার লক্ষ) টাকা।
উক্ত হেরোইন ও মোটরসাইকেলসহ আসামীকে থানায় মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসিও ও উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মুরাদনগরে

1

রাজবাড়ী আদালত প্রাঙ্গণে স্লোগান, ৫ জন আটক

2

নরসিংদীতে ডা.আবুল কাশেম জুলহাস বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির

3

নিয়ামতপুরে কৃষি কর্মকর্তা ধান কর্তন করে কৃষকদের মাঝে সুপরিচ

4

চট্টগ্রামের আনোয়ারা ছাত্রদলের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছ

5

অবশেষে সিন্দিয়াঘাট টু টেকেরহাট লিংক রোডের কাজ শুরু

6

ঝালকাঠিতে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানা মালিকের বিরু

7

ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়

8

বক্তাবলীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে

9

জয়পুরহাটে ডিবির জালে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

10

মুরাদনগর বাখরাবাদে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগ

11

চরভদ্রাসনে ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

12

মণিরামপুর পৌরসভার ড্রেন যেন মরণফাঁদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষ

13

নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

14

কিশোরগঞ্জে ছয়টি আসন চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষনা

15

মৌলভীবাজারে ১৭ বছর পর বাবার কোলে প্রবীর

16

আনোয়ারার সন্তান ওমান সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত

17

নোবিপ্রবিতে ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্

18

খুলনায় রানা ওরফে কালারানা গুলিবিদ্ধ, দেশি শাটার গান উদ্ধা

19

উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

20