জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ বিভাগে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর বিএনপি, ৭ নেতাকে দল থেকে বহিষ্কার

 আজিজুল হক নিউটন

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ময়মনসিংহ বিভাগের আরও ৭ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত ২০ জানুয়ারি (বুধবার) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন—
কিশোরগঞ্জ-১ আসনের রেজাউল করিম চুন্নু, সদস্য, কিশোরগঞ্জ সদর থানা বিএনপি; কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল; ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল, যুগ্ম আহ্বায়ক, হালুয়াঘাট উপজেলা বিএনপি; ময়মনসিংহ-১০ আসনের এবি সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি; ময়মনসিংহ-১১ আসনের মো. মোর্শেদ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি; নেত্রকোনা-৩ আসনের মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, সদস্য, কেন্দুয়া উপজেলা বিএনপি এবং শেরপুর-৩ আসনের মো. আমিনুল ইসলাম বাদশাহ, সদস্য ও সাবেক জেলা বিএনপি নেতা।

দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত নিতে কঠোর অবস্থানে থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে জায়গা জমির জেদ ধরে মা বাবার উপর হামলা

1

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকায় ‘পাতানো নির্বাচন’-এর আ

2

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

3

‘হৃদয়ে সৈয়দপুর’-এর মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

4

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

5

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

6

অশ্রুসিক্ত ভালোবাসা

7

সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

8

হাদিকে গুলির ঘটনায় কাপাসিয়া বিএনপির বিশাল মশাল মিছিল

9

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত

10

পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনের সময়সীমা শেষ, সাড়ে ১৫ লাখ ভোটা

11

চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানি

12

নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নমিন

13

আইনের তোয়াক্কা না করে রাতে মাটি পরিবহন, ক্ষোভে স্থানীয়রা

14

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন

15

নির্বাচিত হলে ত্রিশালকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরের অঙ্গ

16

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

17

কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন

18

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

19

মনোহরদীতে হিফজুল কোরআন মডেল মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগ

20