জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নে ফসলি জমি থেকে অবৈধ মাটি কাটার মহোৎসব

 মোঃ সোহানুর রহমান
 
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের শুশুতি গ্রামে প্রকাশ্যেই চলছে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব। দিনের পর দিন গভীর রাতে ও ভোর থেকে ট্রাক্টর ও ডাম্পার দিয়ে উর্বর কৃষিজমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে, ফলে মারাত্মক হুমকির মুখে পড়েছে এলাকার কৃষি ও পরিবেশ।

স্থানীয় কৃষকদের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ায় জমির স্বাভাবিক উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। অনেক জমি ইতোমধ্যেই গর্তে পরিণত হয়েছে, যা চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে।
গ্রামবাসীরা জানান, এই মাটি পাশের বিভিন্ন স্থানে ভরাট ও ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। ভারী যানবাহনের চলাচলে গ্রামের কাঁচা ও পাকা রাস্তা ভেঙে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে ধুলাবালির, যা শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের দাবি, দ্রুত অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনা হোক।

সচেতন মহলের মতে, এখনই ব্যবস্থা না নিলে শুশুতি গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি স্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে এবং এর প্রভাব পড়বে পুরো এলাকার খাদ্য উৎপাদনে। তাই পরিবেশ ও কৃষি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে পার্কিংয়ে রাখা বাসে আগুন, গুলি বর্ষণ

1

ইসকন নিষিদ্ধের দাবীতে কুমিল্লার চান্দিয়ায় বিক্ষোভ মিছিল

2

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

3

সে বোঝা নয়, সে আমার ভাই! ​কলমে- ইরি অতনু

4

শিবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়ন ফরম জ

5

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ

6

দলিল থাকা সত্ত্বেও জায়গা থেকে বঞ্চিত ভুক্তভোগী জাহাঙ্গীর জম

7

বাংলাদেশের ঐতিহাসিক ফুটবল জয়ে জননেতা সেলিম রেজার অভিনন্দন

8

নির্বাচিত হলে প্রথম দিনই ভোলা–বরিশাল সেতুর দাবিতে সংসদ গরম ক

9

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

10

দিনাজপুর নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজসেবার অবহিতকরণ সভা

11

সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

12

সিরাজদিখানে শ্রমিকদল সভাপতির ওপর বর্বরোচিত হামলা

13

গভীর রাতে ইউএনও'র কম্বল বিতরণ

14

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

15

মান্দায় 'প্রতিভা খোঁজে' রচনা প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

16

গোপালগঞ্জে মামলাবাজি ও হয়রানির অভিযোগে এনসিপি যুবশক্তি

17

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিলেন খন্দকার আনোয়ার

18

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা

19

তারেক রহমানকে কটাক্ষ করায় আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ক

20