জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মহেশপুরে ৫৮ বিজিবির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার

সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :-


ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মাধবখালী বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবখালী সীমান্ত এলাকায় মাদকের একটি বড় চালান পাচারের প্রস্তুতি চলছে—এমন তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৭১/২-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের একটি ভুট্টাক্ষেতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নায়েব সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বাধীন বিজিবির একটি বিশেষ টহল দল। উদ্ধারকৃত গাঁজাগুলো মো. রফজেল নামে এক ব্যক্তির ভুট্টাক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে অভিযানের সময় কোনো মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়।
উদ্ধারকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকাকে মাদকমুক্ত রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে এ ধরনের কঠোর অভিযান আরও বাড়ানো প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাটাখালী থেকে নতুন বাজারের রাস্তা এখন মানুষ চলাচলের অনুপযোগী

1

নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

2

বালু পরিবহনের দায়ে দুইটি বালু বিক্রেতা প্রতিষ্ঠান থেকে ৪২ হ

3

ঝিনাইগাতী উপজেলার গ্রামীণ ব্যাংকে আগুন

4

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

5

বিএনপি'র জন্মের আগেই শিবির করতাম বললেন বিএনপি প্রার্থী

6

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাংবাদিক আনোয়ার হোসেনকে ঘিরে বি

7

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

8

বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে

9

চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহ

10

ভোলায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ইসলামী

11

দিনাজপুরের বীরগঞ্জে পাক-হানাদার মুক্ত দিবস উদযাপন

12

বিষফোঁড়া ইসরায়েলকে নির্মূল করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম

13

নিয়ামতপুরে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

14

নির্ধারিত সময়ে অফিসে না আসার অভিযোগ নিবার্হী কর্মকর্তা সহ এ

15

নিয়ামতপুরে ৫৫তম বিজয় দিবস

16

ফুলবাড়ীতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

17

নান্দাইলে ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

18

ইন্টারনেট সেবার খরচ বাড়ছে ২০ শতাংশ

19

টাংগাইলের নাগরপুর ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

20