মোঃ ইয়ামিন
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলার ৬ দফা দাবী বাস্তবায়নে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ভোলার  স্বার্থ রক্ষায়, 'ঘরে ঘরে গ্যাস চাই, ভোলার গ্যাস ভোলায় চাই', ভোলা - বরিশাল সেতু, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে  আবারো লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন জেলার স্বার্থরক্ষায় গঠিত ‘আমরা ভোলাবাসী নামে একটি প্লাটফর্ম।মঙ্গলবার (২০ মে) দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এক কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
সংবাদ সম্মেলণে জানানো হয়, বার বার আশ্বাস দিয়েও ভোলার মানুষের যৌক্তিক দাবিগুলো সরকার মেনে নিচ্ছে না। সে কারণে ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ, সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও জেনারেল হাসপাতাল আধুনিকায়ন, ভোলা-বরিশাল সেতুর কাজ শুরু করা, গ্যাস ভিত্তিক শিল্পকারখানা, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও নদী ভাঙন থেকে রক্ষায় ছয় দফা ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসাবে ২৪ মে শনিবার শহরের বাংলা স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ ও সেখান থেকে সুন্দর বন ও ইন্টাকো অফিস অভিমুখে পদযাত্রা ও ঘেরাও করা হবে।


সংবাদ সম্মেলণে লিখিতভাবে জানানো হয়, ভোলাবাসীকে উপেক্ষা করে গ্যাস জেলার বাইরে নেয়া কোনভাবে গ্রহণযোগ্য না। অগ্রাধিকার ভিত্তিতে পাইপের মাধ্যমে ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে হবে। গ্যাস সরবরাহের জন্য ভোলা পৌরসভা ও বোরহানউদ্দিন পৌর এলাকায় সুন্দরবন গ্যাস কোম্পানী প্রায় ৫০ কিলোমিটার সংযোগ পাইপ বসিয়েছে। ওই লাইন দিয়ে প্রায় ২০ হাজার পরিবারকে গ্যাস সংযোগ দেয়া সম্ভব। মাত্র ২ হাজার ৩৫ জন গ্রাহককে সংযোগ দেয়ার পর বন্ধ ঘোষণা করে সরকার। কিন্তু ভোলার গ্যাস এলপিজি আকারে সিলিন্ডারে করে কম দামে ঢাকা গাজিপুর নিয়ে ব্যবহার করছে। এ প্রক্রিয়াকে বৈষম্য বলে মনে করছেন স্থানীয়রা।
এমন বৈষম্য দূর করার দাবিতে দীর্ঘদিনের আন্দোলণের ধারাবাহিকতায় সম্প্রতি ছাত্র-জনতা ঢাকায় গ্যাস নেয়া বন্ধ করে দেয়। এর প্রেক্ষিতে গত ৮ মে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মইনউদ্দিনের নেতৃত্ব উচ্চ পর্যায়ের একটি দল ভোলা সফর করে ‘ভোলা-বরিশাল’ সেতু নির্মাণের ঘোষণা দেন। বাকী দাবির বিষয়ে উর্ধবতণ কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্তের আশ্বাসে আন্দোলন সাত দিনের জন্য সাময়িক বন্ধ রাখা হয়। পাইপ লাইনে সংযোগের পরিবর্তে ১৪ মে ঢাকা থেকে সরকারি দামে ৫৬৮ টি সিলিন্ডার গ্যাস ভোলায় পাঠানো হয়। কিন্তু ওই গ্যাস প্রত্যাক্ষাণ করে ভোলাবাসী। এদিকে দাবি পূরণ না হওয়ায় ও দাবির বিষয়ে স্পষ্ট কোন ঘোণষা না আসায় আবারও আন্দোল কর্মসূচি দেয়া হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে জবাবে আরও বক্তব্য দেন, জেলা বিএনপির  সদস্য সচিব মো. রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টির(বিজেপি) ভোলা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম রতন, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মাষ্টার জাকির হোসেন, ভোলা সু-শাসনের জন্য জনগনে(সুজন)র সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী,কেন্দ্রীয় ইসলামী শ্রমিক আন্দোলনের যুগ্ম-সম্পাদক এম ওবায়েদুর রহমান বিন মোস্তফা প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভোলা দারুল হাদীস আলীয়া মাদরাসার উপধ্যাক্ষ, ভোলা জেলা মুসলীম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এম মোবাশ্বিরুল হক নাঈম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

1

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত

2

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

3

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

4

সরাসরি আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি

5

গোপালপুরে বিএনপির ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম

6

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়া

7

সীতাকুণ্ড ভাটিয়ারী মাটিটা রোডস্হ মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে

8

দলে ফিরতে বিএনপিকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন খোকা

9

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

10

নবাবগঞ্জে কনকনে শীত, জনজীবন স্থবির

11

হোসেনপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে'এসো দেশ বদলাই

12

এনটিআরসিএ নিয়োগ চক্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক

13

ত্রয়োদশ জাতীয় নির্বাচনী কর্মীসভায় প্রসঙ্গে

14

বারহাট্টায় গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেইফটি বিষয়ক প্

15

সাইফুর-ইলিয়াসের অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করার অঙ্গীকার এমএ

16

বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় আহত অন্তত ১

17

শিবগঞ্জ সীমান্তে অভিনব কায়দায় মাদক পাচার, ১২৩ বোতল ভারতীয় সি

18

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞত

19

ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

20