জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে যথাযোগ‍্য মর্যাদায় মে দিবস পালিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার  (১লা মে) সকালে দিবসটি উপলক্ষ্যে বর্ণ্যাঢ্য র‌্যালি, শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন শ্রমিক সংগঠন।

আলোচনা সভায় বক্তারা অবিলম্বে শ্রমিকদের জন্য মাসিক সম্মানী,বিনা মুল্যে চিকিৎসা ,ন্যায্য মুল্যে রেশনিং প্রদান,বাসস্থানের ব্যবস্থা সহ ন্যুনতম মজুরী নির্ধারন সহ বয়স্ক শ্রমিকদের ভাতা প্রদানের দাবী জানান। বক্তারা বলেন দেশের উন্নয়নে শ্রমিকদের ভুমিকা গুরুত্বপুর্ন হলেও শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকারী সুবিধা থেকে তারা বঞ্চিত। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবী বাস্তবায়নে সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহনের দাবী জানান।এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল‍্যান ফেডারেশনের বক্তারা ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করে মেহনতি শ্রমিকদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

জাতীয়তাবাদী  শ্রমিকদল ভূরুঙ্গামারী উপজেলা শাখা, বাংলাদেশ শ্রমিক কল‍্যান ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখা, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক, ট‍্যাংক-লরি, কাভার্ট ভ‍্যান শ্রমিক ইউনিয়ন, লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ অটো বাইক শ্রমিককল্যাণ সোসাইটি, হোটেল-রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি উপলক্ষ্যে দিন ব‍্যাপী বিভিন্ন কর্মসুচি গ্রহন করে।

পৃথক আলোচনা সভায় ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, কুড়িগ্রাম-১ আসন উন্নয়ন ফোরামের আহ্বায়ক অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম, জামায়াতের উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন, জয়মনিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, শ্রমিকদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় জলাতঙ্ক আতঙ্ক চরমে

1

ছেলের কুঠারাঘাতে মা আইসিইউতে

2

ফুলবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য র

3

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

4

মণিরামপুরে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা

5

সম্প্রীতি ও শান্তির বারতা নিয়ে ধরায় এলো 'শুভ বড়দিন': উৎসবের

6

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

7

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মু

8

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

9

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

10

চট্টগ্রাম–১৫: জোট ছাড়া বিএনপির লড়াই

11

আজ ১১ ডিসেম্বর হিলি হানাদার মুক্ত দিবস

12

অসহায় এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো "হৃদয়ে মঠবাড়ীয়া ফাউন

13

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

14

গঙ্গা ব্যারেজ তৈরি হলে ৫০ লাখ টন খাদ্য উৎপাদন হবে

15

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীরি দিবস পালিত

16

সুরমা থেকে ১০ হাজার ফুট পাথরবাহী কারগো তালা মাঝিয়ারা মোড়ে ন

17

মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

18

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

19

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা ঘো

20