জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

আব্দুল মতিন মুন্সী।।
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকচাপায় সাহিদ শেখ (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি পৌরসভার সোতাশী গ্রামের বিল্লাল উদ্দিন শেখের ছেলে। মঙ্গলবার (১২ আগষ্ট) রাত দেড়টার দিকে মাইঝকান্দী–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশী মমিন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, রাতের আড্ডা শেষে বাড়ি ফিরছিলেন সাহিদ শেখ ও তুহিন নামে এক যুবক। এ সময় গ্যাস সিলিন্ডারবোঝাই একটি দ্রুতগামী ট্রাক অপর একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাহিদকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে সঙ্গে থাকা তুহিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

প্রত্যক্ষদর্শী তুহিন শেখ জানান, “দুইটি ট্রাক পাশাপাশি আসছিল। হঠাৎ গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকটি ওভারটেক করতে গিয়ে সাহিদ ভাইকে চাপা দেয়। তার কোমরের ওপর দিয়ে চাকা চলে যায়, সঙ্গে সঙ্গেই তিনি মারা যান।”

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ না দেওয়ায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতভর ভিন্ন ভিন্ন অভিযানে দিনাজপুর ডিবির সাফল্য

1

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

2

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

3

সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গ

4

ঝিনাইদহের অকাল বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠজুড়ে লণ্ডভণ্ড পাকাধান

5

জমে উঠেছে বিএনপির নির্বাচনি প্রচারণা

6

এলাকাভিত্তিক হবে সংস্কৃতি রক্ষা ও অগ্রসরে সাংবাদিকদেরই ভূমিক

7

নিয়ম বহির্ভুতভাবে আউটসোর্সিং এর নিয়োগ বাতিল করা হয়েছে

8

২৭ বছরের শিক্ষাজীবনের স্বীকৃতি জয়পুরহাটে শ্রেষ্ঠ প্রধান শিক্

9

দিনাজপুরের বিরলে ব্রীজ নির্মাণ কাজ তদন্তে দুদক

10

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি ও গণভোটের প্রচারণা

11

মোবাইল জুয়ার নেশায় সর্বনাশ

12

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

13

টাঙ্গাইল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকের উত্থানে, ভোটের সমী

14

মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে কঠোর নিরাপত্তা জোরদার

15

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তৈয়ব আলীর পাশে মোংলা উপজেলা

16

নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

17

গজারিয়ায় সেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা -ড

18

বারহাট্টায় মঞ্চস্থ হল নাটক ‘চিটার’

19

ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস

20