সোহেল মাহমুদ
প্রকাশঃ 11-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বুটেক্স অধিভুক্ত জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা সম্পন্ন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১০ মে) সকাল ১০টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত সারাদেশে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাটি এমসিকিউ ভিত্তিক, যেখানে ১০০টি প্রশ্ন ছিল এবং প্রতিটি প্রশ্নের মান ছিল ২ নম্বর। সর্বমোট নম্বর ছিল ২০০ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর করে কাটা হয়েছে। কেবল বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

চলতি শিক্ষাবর্ষে দেশের ১০টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য মোট ৪,৭০০ শিক্ষার্থী আবেদন করেন। জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে কেন্দ্র হিসেবে নির্বাচন করেন ৫৩৭ জন, যার মধ্যে উপস্থিত ছিলেন ৪৩৩ জন পরীক্ষার্থী।

জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্বে) ইঞ্জিনিয়ার বিশ্বজিত দাস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুশৃঙ্খল পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া পরিচালনার জন্য আমরা সচেষ্ট থাকবো।”

২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈদী ইসলাম বলেন, “আমি দুই বছর আগে এখানে ভর্তি পরীক্ষায় অংশ নিই এবং এখন এই কলেজের একজন শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করছি। ভর্তি প্রক্রিয়া ও ক্যাম্পাসের পরিবেশ খুবই ইতিবাচক। নতুনদের জন্য শুভকামনা রইল।”

জানা গেছে, ২০২২ সালে প্রতিষ্ঠিত জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি বুটেক্স-এর অধিভুক্ত এবং ২৭.৩৭ একর জমির উপর গড়ে উঠেছে। বর্তমানে ৩৬০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। এখানে চারটি বিভাগে পড়াশোনার সুযোগ রয়েছে: ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং। প্রতিটি বিভাগে ৩০টি করে আসন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

1

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন

2

নীলফামারীতে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

3

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

4

সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবী

5

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত

6

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

7

ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক

8

ঈশ্বরদীতে মোটরসাইকেল–ভুটভুটি সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত, আহত

9

ফরিদপুরে আলোচিত ও ভাইরাল সেই ছিনতাইকারী র‍্যাবের হাতে গ্রে

10

বান্দরবানে সাম্প্রতিক ধর্ষণ ঘটনার বিচারের দাবিতে পিসিসিপি’র

11

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

12

টুঙ্গিপাড়ায় অভিভাবক ও শিক্ষকের মধ্যে বাক-বিতন্ডার জেরে সড়

13

বড়বিলের গিরিয়ারপাড়ে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, এলাকায় চাঞ্চ

14

বরিশাল সদর তাঁতীদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়

15

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী এমএ হান্নানের মনোনয়ন

16

সাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের হাতে নগ

17

চিকিকিৎসা জন্য ৫৪ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান

18

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

19

সেবা নিন ঘরের ছেলেকে ভোট দিন নির্বাচনী প্রচারণায়

20