জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে মোটরসাইকেল–ভুটভুটি সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত, আহত ৩

মোঃ আব্দুল কুদ্দুস
পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ইমন হোসেন (২৫) নামে এক ইপিজেড শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাতে ঈশ্বরদী ইপিজেড রোডের পাকশীর সিভিল হাট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন ঈশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন। তিনি ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঘাট এলাকার ইউনুস হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ইপিজেড রোড দিয়ে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইমন হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় ভুটভুটিতে থাকা আরও তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “মোটরসাইকেল ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ত্যাগ-অবদান অবমূল্যায়নের প্রশ্ন

1

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন

2

অশ্রুসিক্ত ভালোবাসা

3

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা,পরিবারের অভিযোগ শার

4

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

5

দুর্গাহাটা ইউনিয়নে লাল খাঁ পূর্ব পাড়ায় সিসি রাস্তার শুভ উ

6

সেনবাগের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

7

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

8

শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড

9

মিতংগ্যা মার্মা কর্তৃক পাড়াবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত

10

হাজীগঞ্জে চাঁদপুর টাইমসের ১২তম জন্মদিন উদযাপন

11

শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে গণসমাবেশ

12

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে মাখন সভাপতি পলাশ সাধারণ সম্পা

13

বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

14

মফস্বলে সাংবাদিকতায় বাড়ছে জটিলতা বিভাজন আর দলাদলি

15

নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সং

16

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ

17

ভোলায় বিএনপি মিথ্যাচারের করছে এমন দাবীতে জামায়তী ইসলামের সংব

18

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

19

নড়াইল-২ আসনে মনোনয়নের দাবিতে মনিরুল ইসলামে নাগরিক সমাবেশ অনু

20