Mst: Meherun Nesa
প্রকাশঃ 1-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ বেআইনি: শামা ওবায়েদ ইসলাম রিংকু

 মোঃ মেহেদী হাসান
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, একটি মহল বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে—যা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বিনষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে বলে তিনি মন্তব্য করেন।


বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ফরিদপুর-২ আসনের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শামা ওবায়েদ বলেন, “আমার কানে এসেছে একটি দল বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর চাইছে। এটি সম্পূর্ণ বেআইনি কাজ। আপনাদের কাছে কেউ যদি ভোটার আইডি কার্ড বা বিকাশ নম্বর চাইতে আসে, তাহলে অবশ্যই সেনাবাহিনী অথবা পুলিশকে জানাবেন। যারা এসব করছে, তারা আইন লঙ্ঘন করছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।”


তিনি আরও বলেন, “আপনারা যদি আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠান, তাহলে আমি সালথা ও নগরকান্দার সার্বিক উন্নয়নে কাজ করতে পারবো। আমার বাবা, বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান, তাঁর সারাটা জীবন আপনাদের সেবা করে গেছেন এবং সবসময় আপনাদের পাশে থেকেছেন। আমিও বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে সারাজীবন আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। আপনাদের উন্নয়ন ও নিরাপত্তায় নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত।”


গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বারের সভাপতিত্বে এবং গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর আয়োজনে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির মোল্যা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চয়ন মিয়া, সাবেক উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নুরু, বিএনপি নেতা  ডাঃ মোঃ শাহআলম মিয়া, মোঃ  নুরুদ্দিন মাতুব্বর, আবু মিয়া, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ ও এনায়েত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মাতুব্বর, ছাত্রদল নেতা রাজসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকে বদলে দিতে টাংগাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় প্লে

1

মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে কালকিনি উপজেলা প্রশাসনে

2

বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

3

শিবচরে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প

4

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের নবীনবরণ ও বার্ষিক বনভোজন–

5

বগুড়ায় জাল নোটসহ দুইজন আটক

6

হবিগঞ্জে চারটি সংসদীয় আসন থেকে চারজন প্রার্থীর মনোনয়ন প্রত্য

7

হোসেনপুরে কুখ্যাত বাউল শিল্পী আবুলের শাস্তির দাবিতে আলেমদের

8

বেনাপোল চেকপোস্টে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপ

9

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

10

তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠ

11

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

12

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

13

করিমউল্লাহ মার্কেটসহ বিভিন্ন স্থান থেকে ৪২২টি চোরাই মোবাইল উ

14

বগুড়ায় তারেক রহমানের পক্ষে যুবদলের গণসংযোগ, পথসভা ও লিফলেট ব

15

পোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

16

নতুন মোটরসাইকেল কেনার দু’দিন পরই ১০ হাজার টাকার মামলা

17

আহত সুপেন্দ্র শেখরকে দেখতে হসপিটালে ছুটে গেলেন আমিনুর রহমান

18

বগুড়া দুমাসের সংসারের এক ঝলমলে সকাল ও নিথর দুপুরের করুণ কাহি

19

পিরোজপুরে ব্যবসায়ীসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

20