মো: দুলদুল হোসেন রাজু
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বাড়ছে পানি, যমুনার বুকে বিলীন হচ্ছে ফসলি

টানা বর্ষণে যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় গত কয়েকদিন ধরে টাঙ্গাইলের ভূঞাপুরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীর নাব্যতা সংকট ও গতিপথ পরিবর্তন হওয়ায় উপজেলার জিগাতলা, রামপুর ও গোপীনাথপুর এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। যমুনার ভাঙনে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ফসলের জমি নদীতে বিলীন হচ্ছে। ভাঙন অব্যাহত থাকায় হুমকিতে রয়েছে ঘর-বাড়ী, বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় লোকজন। এদিকে স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে অবৈধ ভাবে ফসলি জমি কেটে বালু উত্তোলন করে তা বিক্রি করে আসছে একটি অসাধু মহল। বাধা দিতে গেলেই হুমকি এবং নানাবিধ সমস্যায় পড়তে হয়। ফলে এবছর অসময়েই ভাঙন শুরু হয়েছে। এছাড়া গোবিন্দাসী হাটপয়েন্ট এলাকায় গেল বছর বেড়িবাঁধে কিছু ব্লক ধ্বসে গেছে ফলে ঝুঁকিতে রয়েছে এসব এলাকা। 

সরজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের ভাঙনে যমুনা পূর্ব পাড়ের কয়েক একশ একর ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। কৃষকের চোখের সামনে নদী গর্ভে চলে যাচ্ছে তাদের জমিজমা। ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকরা বলেন- প্রতি বছর বর্ষা মৌসুমে এলেই যমুনার ভাঙনে আমাদের বসতভিটা ও ফসলি জমি নদী গর্ভে চলে যায়।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে গাইড বাঁধ নিমার্ণ ও জিও ব্যাগ ফেলার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোন কর্যকরি কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।

এবিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আবদুল্লাহ খান বলেন, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে জেলা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শামীম মিয়া জানান, ভূঞাপুরের ইউএনও ও এসিল্যান্ড এর সাথে নিয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। নদী ভাঙনের স্থান থেকে প্রায় ৫শ থেকে ৬ শত মিটার দূরে ঘরবাড়ি রয়েছে।অতি শীঘ্রই আমরা সমস্যার সমাধানের চেষ্টা করব।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

1

বান্দরবানের রেইচা চেকপোস্টে ১ রোহিঙ্গা নারী ও ১ ভুয়া এনজিও অ

2

সিরাজগঞ্জ এর চলন বিলে ৮ ব্যবসায়ীর জরিমানা

3

আগৈলঝাড়ায় শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে বাশাইল বাজারে স্বাভাব

4

দৌলতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

5

কালিয়াকৈরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

6

‎কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের স্মারকলিপি প্রদা

7

দক্ষিণ ফুলবাড়িয়ার তিনটি ইউনিয়নবাসির দুর্ভোগের কারণ একটি ব

8

পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস/ ২০২৫ পালিত

9

হাদি হত্যাকাণ্ডে উত্তাল পাঁচবিবি, শিক্ষার্থীদের মানববন্ধন

10

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

11

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

12

গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্র

13

দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই

14

বেনাপোলে সীমান্তে বিদেশি মদসহ বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ

15

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায়, ক্ষোভ প্রকাশ ক

16

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপ

17

সাংবাদিক হত্যার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা কেন্দ্রীয় শহীদ

18

নীতি ও আদর্শে অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ

19

কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গজারিয়ায় প্রশাসন–কৃষক সংলাপ

20