জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

মোঃ নাছির উদ্দিন  

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে বাঞ্ছারামপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাঞ্ছারামপুর থানার এফআইআর নং–২ (তারিখ: ২ জুলাই ২০২৫), জিআর নং–৫৯-এর মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার করা হয়। মামলাটিতে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারা এবং The Explosive Substances Act, 1908-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সাইফুল ইসলাম (৩৫), মো. শাকিরুজ্জামান ওরফে শাকির (৩৫), নাজিম উদ্দিন (৩৫) ও খাইরুল ইসলাম (৩২)। তারা সবাই পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর (পূর্ব পাড়া) এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা বাঞ্ছারামপুর থানার আরেকটি মামলার সঙ্গেও জড়িত। ওই মামলাটি এফআইআর নং–৬ (তারিখ: ২২ আগস্ট ২০২৪), জিআর নং–৮৩, যেখানে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩২৬/৩০৭/৪৩৬/১১৪ ধারাসহ The Explosive Substances Act, 1908-এর ৩/৬ ধারায় অভিযোগ রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় রয়েছে। তাদের মধ্যে একজন পাহাড়িয়াকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক, একজন সহ-সভাপতি এবং অপর দু’জন ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
গ্রেপ্তার শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বাঞ্ছারামপুর থানা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

1

লাউয়াছড়ায় রেললাইনের স্পিপারফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা দুর্ব

2

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস

3

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

4

বিএনপির সকল কার্যক্রম থেকে সাবেক এমপি শাহ নূরুল কবির (শাহিন)

5

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক প

6

কয়রায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,,

7

ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা

8

কাজিপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠ

9

দিনাজপুরে কৃষির নবযুগ

10

অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম

11

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

12

পার্বতীপুরে নূরুল হুদা বাবুর জনসভা অনুষ্ঠিত

13

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

14

নোয়াখালী থেকে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক

15

মহাকালের পথে আপসহীন এক নক্ষত্রের বর্ণাঢ্য যুগের অবসান ঘটিয়ে

16

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

17

গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক ব

18

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

19

তৃণমূলের জনগনের ভালোবাসায় সিক্ত জননেতা সেলিম রেজা

20