আহমদ সাঈদ
প্রকাশঃ 11-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: উপদেষ্টা আলী ইমাম মজুমদার

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার আগে দেশের খাদ্য পরিস্থিতি নিয়ে কিছুটা সংশয় থাকলেও বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণে পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সামনে খাদ্যসংকটের আশঙ্কা নেই।

শনিবার (১০ মে) সকাল ১১টা ৪৫ মিনিটে রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের রেস্ট হাউস বিদ্যুৎ ভবনের সম্মেলন কক্ষে রাঙামাটি জেলার খাদ্য মজুদ ও বিতরণ পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বর্তমানে দেশে বছরে প্রায় ৩০ লাখ টন চালের প্রয়োজন হয়। আমাদের দেশে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। যদিও অনেকেই সকালে ভাতের বদলে গমের রুটি গ্রহণ করছেন, বাংলাদেশে মাত্র ১০ লাখ মেট্রিক টন গম উৎপাদিত হয়। ফলে অতিরিক্ত ৬০ লাখ টন গম আমদানি করতে হয়।”

তিনি আরও বলেন, “দেশের উত্তরাঞ্চল, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের কিছু অঞ্চলে এবছর ধানের ফলন খুব ভালো হয়েছে। এ থেকে আমরা আশাবাদী যে, ভবিষ্যতে খাদ্যসংকট হবে না। আমাদের সরকার খাদ্য সংরক্ষণের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।”

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার প্রাক্তন ইউএনও ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সফি-উল-আলম, রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুগতি চাকমাসহ ১০ উপজেলার খাদ্য নিয়ন্ত্রক ও গুদামের কর্মকর্তারা।

সভা শেষে উপদেষ্টা আলী ইমাম মজুমদার কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত কাপ্তাই খাদ্য গুদাম পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

1

সাংবাদিকতা কোনো দলীয় ব্যানারের পরিচয়ে নয়, সাংবাদিকতা হবে জাত

2

মেলান্দহ,জামালপুরে হাড়কাঁপানো শীত

3

ঠাকুরগাঁওয়ে সরিষা ফুলে হলুদ গালিচা, বাম্পার ফলনের আশা

4

অস্ট্রেলিয়াপ্রবাসীদের মন জয় করে ফিরছেন রিশাদ

5

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক

6

মানসিক ভারসাম্যহীন নারী খোলা পরিবেশে সন্তান প্রসব করে পালিয়ে

7

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে আর্থিক সহায়তা ও বার্ষিক ওরছ

8

নিরাপদ-ঝুঁকিমুক্ত সড়কের দাবিতে ছাতকবাসীর ব্যানারে মানববন্ধ

9

পোরশায় বিএনপি’র নির্বাচনী জনসভা

10

‎বিপিএলে নতুন দল হিসেবে আসছে নোয়াখালী এক্সপ্রেস

11

জার্মানিতে জাসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

12

সুরেশ্বর দরবার শরীয়ফ"দেশের অন্যতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র

13

বেলকুচিতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধিতে রাষ

14

চুয়াডাঙ্গায় নিম্ন মানের ভুট্রা বীজে মাথায় হাত শতাধিক ভুট্টা

15

কৃষিতে বিপ্লব

16

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক র

17

ভেজাল গুড়ের কারখানা বন্ধ ঘোষণা করা হয়

18

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ফলাফল ও পু

19

নাসির নগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী হ

20