জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বদলগাছীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

নওগাঁর বদলগাছীতে প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী (১০) কে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ভ্যানচালক আব্দুল রাজ্জাক (৫০) এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল ২৫শে মে রবিবার দুপুরে বদলগাছীর উপজেলার বালুভরা ইউনিয়নে। অভিযুক্ত ভ্যানচালক উপজেলার পালশা গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে আব্দুল রাজ্জাক (৫০)।
থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার (২৫ শে মে) দুপুর ১টার দিকে উপজেলা বালুভরা ইউনিয়নের এক মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণীর (১০) ছাত্রী বাড়ি ফেরার পথে পাটনঘাটা ঈদগাহ মাঠের উত্তর পাশে পৌঁছালে পালশা গ্রামের আব্দুল রাজ্জাক (৫০) ভ্যান চালকের সাথে দেখা হয়। ভ্যান চালক ঐ মাদ্রাসাছাত্রীকে বাড়িতে পৌঁছিয়ে দেওয়া কথা বলে তার ভ্যান গাড়িতে তোলে এবং অন্য যাত্রী যেতে চাইলেও কাউকে ওই সময় ভ্যানে তোলে নি। বাড়িতে নেওয়ার মাঝপথে পাটনঘাটা ঈদগাহ মাঠের পার্শ্বে বয়েন উদ্দিনের বাঁশঝাড়ের নিকট পৌঁছলে রাস্তায় ভ্যান থামিয়ে মাদ্রাসা ছাত্রীকে টাকা দেবার কথা বলে বাঁশঝাড়ের দিকে নিয়ে যেতে চাইলে ভূক্তভোগী মাদ্রাসাছাত্রী যেতে রাজি হয় না এমতাবস্থায় ভ্যানচালক আব্দুল রাজ্জাক(৫০) জোরপূর্বক বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করলে ঐ ছাত্রীর ডাক চিৎকার দিলে রাস্তা দিয়ে ভ্যান নিয়ে যাবার সময় ভ্যানচালক সমুন(৩৬) শুনতে পেয়ে এগিয়ে আসলে ধর্ষক আব্দুল রাজ্জাক(৫০) ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীকে ফেলে রাস্তায় এসে ভ্যান নিয়ে বালুভরা বাজারের দিকে চলে যায় এবং এ সময় আশেপাশের লোকজন চলে আসে এবং ঘটনাটি শোনে। তখন ভ্যানচালক সুমন মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে নিয়ে তার বাবার বাড়িতে নিয়ে পৌঁছে দেয়। বাড়িতে পৌঁছার পর ভুক্তভোগী তৃতীয় শ্রেণীর মাদ্রাসা ছাত্রী ঘটনাটি প্রথমে তার দাদীর কাছে বলে এবং পরে এ বিষয়ে বিস্তারিত বাবা-মায়ের কাছে খুলে বলেন । এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত আব্দুল রাজ্জাকের(৫০) বাড়ির সামনে ভিড় জমায় । এসময় অভিযুক্ত ভ্যান চালক আব্দুল রাজ্জাক(৫০) বাড়ির পিছনের জানালা দিয়ে পালিয়ে চলে যায়। খবর পেয়ে বিকেলে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন । এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রাতে থানায় মামলা করেন।
এ ব্যাপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, ঘটনাটি জানার পর থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর বাবা বাদী হয়ে রাতে একটি মামলা করেছে। আসামীকে ধরতে অভিযান চলমান আছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি

1

রাবিপ্রবিতে প্রথমবারের মতন আয়োজিত হলো জাতীয় ট্যুরিজম কনফারেন

2

বিষ্ণুপুর গ্রামে জমি বিরোধে উত্তেজনা

3

বাঞ্ছারামপুরে মহাসমাবেশে ঐক্যবদ্ধ বিএনপির একটাই দাবী ধানের শ

4

কিশোরগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

5

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

6

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

7

বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

8

প্রতিবন্ধি বিধবাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১

9

বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

10

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর

11

সরাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

12

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

13

ইসরায়েলি হামলায় হুইল চেয়ারে বসা অবস্থায় অঙ্গার হলো শিশু আহমে

14

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতা

15

ঈশ্বরগঞ্জে চিরকুট লিখে আদালতে বোমা হামলার হুমকি

16

সিরাজগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন

17

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

18

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

19

নোবিপ্রবিতে মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

20