ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ফরিদপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্টিত এই সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।
সভায় অন্যান্যের মধ্যে কোতয়ালীর থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল্লাহ বিশ্বাস, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা এম এ নাহার, মৎস্য অফিসার শিরিন শারমিন খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর মিজানুর রহমান, মাদকদ্রব্য অধিদপ্তর প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপজেলার অন্যান্য কর্মকর্তাগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
মন্তব্য করুন