সাদ্দাম হোসেন সোহান
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বড় ভাইয়ের কাস্তের আঘাতে ছোট ভাই নিহত

ফরিদপুরে সদর উপজেলায় বড় ভাইয়ের ধারালো কাস্তের আঘাতে কাইয়ুম হাওলাদার (২০) নামে ছোট ভাই নিহত হয়েছেন। শনিবার (২৪ মে) বিকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ঝগড়ার একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তিনি। 
নিহত কাইয়ুম হাওলাদার সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামের ইউনুছ হাওলাদারের ছোট ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চা-সিগারেটের দোকান করতেন।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি কাইয়ুম বিদেশ যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। এ জন্য তাকে পরিবারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দেন তার মা-বাবা। এনিয়ে বড় ভাই রহিম হাওলাদারের সাঙ্গে পরিবারে বিরোধ বাঁধে। বৃহস্পতিবার রাতে দুই ভাইয়ের বাকবিতণ্ডার একপর্যায়ে বড় ভাই রহিম ছোট ভাই কাইয়ুমের পেটে ধারালো কাস্তে (কাচি) দিয়ে আঘাত করে জখম করেন। গুরুতর আহতাবস্থায় কাইয়ুমকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে মারা যান তিনি।
ওসি মো. আসাদউজ্জামান বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, রিটার্নিং কর্মকর্তাদের

1

উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা নি

2

কাউনিয়ায় পুলিশ ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম বাবলু'র 'স্মৃতিচার

3

কালুখালীতে মুদি দোকানদারকে কুপিয়ে গুরুতর জখম, এলাকায় আতঙ্ক

4

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

5

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনি

6

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

7

সাপাহারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

8

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

9

হালুয়াঘাটে গারোদের বৃহত্তম ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে

10

শিবচরে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

11

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাদ্দি

12

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

13

টগবী ২,৩,৪এবং'৫নং ওয়ার্ড মহিলা দলের নির্বাচনী প্রচারণার প্র

14

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

15

সাধারণ মানুষের প্রার্থী: ক্ষমতার নয়, বিশ্বাসের রাজনীতিতে নাজ

16

খাগড়াছড়িতে সেনা অভিযানে মগ পার্টির প্রধান কংচাইঞো মারমা নি

17

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

18

অবৈধ ইটভাটা বন্ধের পক্ষে এলাকাবাসী

19

আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনু

20