মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 20-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পাংশায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা

রাজবাড়ীর পাংশায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ( বি এইচ পি)'র আওতায়  জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত  হয়েছে।

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি টিবি'র জেলা ব্যবস্থাপক এ.এম মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: এবাদত হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. কুতুব আহমেদ, মেডিকেল অফিসার ডা. পলাশ সিকদার, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তৈয়বুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্য করা, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব অভ্যাস গড়ে তোলা বিষয়ক নানামুখী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির রাজবাড়ী সদরের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প অফিসার সাবিয়া সাবরিন সুহি, কালুখালীর প্রকল্প অফিসার মো: সৌরভ হোসেন ও পাংশার প্রোগ্রাম অফিসার সুরাইয়া আক্তার।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন নিয়ামতপুরে দুঃস্থ্য ও অসহায়দের

1

নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা

2

শার্শায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের অবস্থান কর্মসূচি

3

জোটমুক্ত নির্বাচনে উচ্ছ্বসিত বিএনপি, চ্যালেঞ্জে অভিজ্ঞ জামায়

4

বগুড়া শাজাহানপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

5

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

6

ধর্মপাশা - মধ্যনগরে বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ

7

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

8

মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

9

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

10

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ২

11

‎মণিরামপুরে অবৈধ ভাবে সরকারি জমির সাথে মালিকানা জমি দখলের অভ

12

রোলার চাপায় শিশুর করুণ মৃত্যু

13

জননেতা সেলিম রেজার জন্মদিন উপলক্ষে চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

14

৪নং সায়েস্তাবাদ ইউনিয়ানের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

15

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো

16

বগুড়া পৌর আওয়ামী লীগ নেতা শামসুল আলম গ্রেপ্তার

17

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস, অল্পের জন্য

18

পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়ন ও নাশকতা প্রতিরোধে ধাপেরহাটে জাম

19

কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন

20