মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
প্রকাশঃ 13-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে স্কুলে ছাত্রকে মারধর, ১৫ দিনেও বিচার না পেয়ে উদ্বিগ্ন পরিবার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও কোনো প্রতিকার না পাওয়ায় শঙ্কায় দিন কাটাচ্ছে শিক্ষার্থীর পরিবার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, ঘটনার পরপরই তিনি উপজেলা নির্বাহী অফিসার ও থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করেছেন। 
অভিযোগে বলা হয়, আনিছুর রহমান ও তার ছেলে সিয়াম হোসেন লাঠি হাতে বিদ্যালয়ের দশম শ্রেণির কক্ষে প্রবেশ করে ছাত্র একরামুল হোসেনকে টেনে বারান্দায় নিয়ে যান এবং সেখানে মারধর করেন। পরে শিক্ষকদের সহায়তায় একরামুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিভাবক আলীফ হোসেন বলেন, প্রায় ১৫ দিন হয়ে গেলেও এখনো আমার ছেলের বিচার পাইনি। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
অভিযুক্ত আনিছুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর অভিযোগ

1

রায়গঞ্জে সড়ক সংস্কারকাজে চরম অবহেলা

2

বামনায় অভিভাবক সমাবেশ ও গুণীজন সম্মেলন অনুষ্ঠিত

3

রায়গঞ্জে ভেজাল কীটনাশক রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

4

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

5

নির্ধারিত সময়ে অফিসে না আসার অভিযোগ নিবার্হী কর্মকর্তা সহ এ

6

সিলেটে শাবিতে শাকসু নির্বাচন স্থগিত: ভিসি অবরুদ্ধ, উত্তাল ক্

7

জননেতা সেলিম রেজার জন্মদিন উপলক্ষে চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

8

গর্তে গর্তে তাজা মাছ বর্ষায় গ্রামে উৎসবের আমেজ

9

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

10

শিবগঞ্জে ড্রেন নির্মাণে বিকল্প রাস্তা-সাইনবোর্ড না থাকায় ভোগ

11

সীমান্তে আহাদ হত্যা, সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের সম্পৃক্ততার অভ

12

নওগাঁর নিয়ামতপুরে স্বপ্ন উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র

13

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ

14

ঈশ্বরগঞ্জে কলেজের ভর্তির নামে চলছে লুটপাট, অধ্যক্ষের রুমে তা

15

লোহাগড়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন এনপিপির চেয়ারম্য

16

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব র‍্যালি ও

17

বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানোর অভিযোগে সংবাদ সম্মে

18

চিকিকিৎসা জন্য ৫৪ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান

19

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যোগীপোলে দোয়া মাহফি

20