আরিফ মাসুম
প্রকাশঃ 19-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পরিচয় মিলেছে রেললাইনের পাশে পড়ে থাকা অজ্ঞাত মরদেহের, শোনাযাচ্ছে চাঞ্চল্যকর তথ্য

নড়াইলের লোহাগড়া উপজেলায় রক্তাক্ত অবস্থায় রেললাইনের পাশে পড়ে থাকা যুবকের মরদেহটির পরিচয় মিলেছে।

সোমবার (১৯ মে) দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় মরদেহটির পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। নিহত ওই যুবকের নাম সোহানুর রহমান সজীব (২০), তার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার ডেফুলীবাড়ি গ্রামের মৃত. নুরুল ইসলাম বাচ্চুর ছেলে।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের পাশে ওই যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে লোহাগড়া থানা পুলিশ সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে মরদেহটির পরিচয় না পাওয়ায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর এর একটি দল লোহাগড়া থানায় এসে তথ্য প্রযুক্তির সহায়তায় মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করে ও পরিচয় শনাক্ত করতে সক্ষম হন।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। পরে পিবিআই ও থানা পুলিশ মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করে। মরদেহটি রেলের জায়গাতে পাওয়া গেছে যে কারণে জিআরপি পুলিশের খুলনা থানাকে অবহিত করা হলে তারা এসে মরদেহটি নিয়ে যায়। এ ঘটনায় জিআরপি থানা পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিবে।

তবে, সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অজ্ঞাত লাশের ছবি ব্যপকভাবে প্রকাশ হলে একজন ব্যক্তি কমেন্ট করেন, ঐ ছেলেটি রাতে ঢাকা থেকে খুলনাগামী ট্রেনে একটি মোবাইল ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে নীচে লাফ দেয়। মন্তব্যকারী নিজেও ঐ ট্রেনেই ছিলেন বলে কমেন্ট করেন। তবে এ বিষয়ে কোনো সুনিদ্রিস্ট প্রমান এখন পর্যন্ত মেলেনি বা তদন্ত করা হয়নি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের মনোনয়ন নিলেন মাসুদুজ্জামান

1

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

2

যৌথবাহীনির মোবাইল কোট অভিযান সুনামগঞ্জ হাওর

3

বারহাট্টায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

4

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

5

হাকিমপুরের হিলিতে বিএনপির এক নজরকাড়া মোটরসাইকেল শোডাউন

6

এক মিনিট বিলম্বে মনোনয়ন না নেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনে আব

7

কমলনগরে মেঘনা নদীর ব্লকের ভেতর থেকে শ্রমিকের লাশ উদ্ধার: হত্

8

কাউখালী উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

9

পাঁচবিবিতে যৌন উত্তেজক সিরাপসহ আটক এক

10

পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করলেন পুল

11

টাংগাইলের নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থী লাভলুর সংবাদ সম্ম

12

ফিরোজশাহ বড় মাদ্রাসার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহম

13

রাজৈরে ইয়াবাসহ ১৭ বছর বয়সি কিশোর আ টক

14

দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট বিতর

15

দোহার ও নবাবগঞ্জে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়

16

কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

17

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

18

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এর ৫৪তম শাহাদা

19

কিশোরগঞ্জ- ০১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

20