মু:জাহিদুল ইসলাম শাকিল
প্রকাশঃ 15-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীর দুমকিতে পিস্তলসহ অপহরণ ও ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার

পটুয়াখালীর দুমকি উপজেলায় অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন—পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের মৃত বারেক দুয়ারির ছেলে আল আমিন দুয়ারি (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাশেম বেপারির ছেলে তারেক বেপারি (৪২)।
থানা সূত্রে জানা গেছে, ওই দুই সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে তল্লাশির সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি অত্যাধুনিক পিস্তল, পুলিশের হ্যান্ডকাফ, তিন সেট র‍্যাবের পোশাক, পাঁচটি মোবাইল ফোন, একটি ওয়াকিটকি, গাড়ির দুটি নম্বর প্লেট, প্লাস, স্ক্রু-ড্রাইভারসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা পেশাদার ডাকাত এবং তাদের বিরুদ্ধে বাউফল ও নবীনগরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নিয়মিত মামলা রুজু করে বুধবার (আজ) তাদের আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়দের মাঝে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, এই চক্রটি অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০০ বছরের পুরনো কোরআন হাতে শপথ নিলেন মামদানি

1

মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

2

নিয়ামতপুরে সার সংকটের গুজব ভিত্তিহীন

3

কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্

4

পার্বতীপুরে ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে লিফল

5

পোরশায় মাসিক সমন্বয় সভ এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদ্যাপনের

6

শাজাহানপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

7

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

8

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাদ্দি

9

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

10

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

11

আদেশ প্রত্যাহার: ঋণ খেলাপি নন চট্টগ্রাম–২ আসনের বিএনপির প্রা

12

ভোলা-১ আসনে সহিংসতার রাজনীতি নয়, ঐক্যের ডাক আন্দালিব রহমান প

13

মসিক এর হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই

14

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

15

খুলনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়রা বাজারের ব্যবসায়ী নি

16

কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন

17

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

18

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

19

ছাত্রদলের উদ্যোগে শীতবস্ত বিতরণ অনুষ্ঠান

20