কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 12-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদসভা

নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আব্দুল গফফারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অভিযোগ এবং অবিলম্বে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১০টায় জেলা হাসপাতালের সামনে নড়াইল-রুপগঞ্জ সড়কে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক এন্ড ডায়গনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন ও ড্রাগ সমিতি জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।মানববন্ধন ও প্রতিবাদ সভায় ভূক্তভোগী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক এন্ড ডায়গনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি বিদ্যুৎ সান্ন্যালের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারন সম্পাদক এসএম সাজ্জাদ হোসেন,সাবেক সভাপতি তরিকুল ইসলাম তরিক, মো: সোহেল রানা, কামরুল বিশ্বাস।  
বক্তারা বলেন,মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে সরকার ডা: আব্দুল গফফারকে জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দান করলেও তিনি সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন।ফলে হাসপাতালে আগত রোগীরা বিশেষ করে অসহায়,দু:স্থ ও গরীব মানুষ চিকিৎসা সেবা ঠিকমত পাচ্ছেন না।খাদ্য সরবরাহের ঠিকদারের সাথে গোপন আঁতাতের কারণে ভর্তি রোগীদের মানসম্মত খাবারের পরিবর্তে নিন্ম মানের খাবার পরিবেশন করা হচ্ছে।হাসপাতালে সরকারিভাবে আল্ট্রাসনো মেশিন থাকলেও সেটিকে বিকল ফেলে রেখে তত্তাবধায়ক হাসপাতালের নিচতলায় অবস্থিত এনজিও পরিচালিত আরএইচ স্টেপে অর্থের বিনিময়ে হাসপাতালের ডিউটি বাদ রেখে নিয়মিতভাবে আল্ট্রাসনো করে যাচ্ছেন।তাঁর কক্ষে কোনো রোগী এলে তাকে আরএইচ স্টেপে আল্ট্রাসনোর জন্য পাঠিয়ে থাকেন। রোগীদের আল্ট্রাসনোগ্রামে তিনি কখনো কখনো ভূল রিপোর্ট লিখেছেন বলে অভিযোগ রয়েছে। হাসপাতালে যোগদানের পর হাসপাতালে সরবরাহ করা ওষুধসহ অন্যান্য মালামাল চুরির করে বিক্রির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।জনস্বার্থে অবিলম্বে তাকে হাসপাতাল থেকে প্রত্যাহারপূর্বক শাস্তির দাবি জানান তারা।
এ ব্যাপরে হাসপাতলের তত্ত্ববাধায়কের সাথে যোগাযোগ করা হলে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন,আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।আমি কোনো অনিয়ম ও দূনীতির সাথে জড়িত নেই।জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক দালালদের হাসপাতালে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করার পর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের স্বার্থের ব্যাঘাত ঘটায় আমার বিরুদ্ধে অপতৎপরতা ও নানা ষড়যন্ত্র শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মমর্যাদার প্রশ্নে অটল বিসিবি, প্রয়োজনে বিশ্বকাপ বয়কট, তবু

1

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শামসুল হক গ্র

2

NGOF - UNDP -GCAপ্রকল্পের উদ্দ্যোগে আনুলিয়া ইউনিয়নে নিরাপদ প

3

ওষুধ সেবনে ১ বছর নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার

4

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

5

বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে "নো প্রমোশন,

6

বারহাট্টায় সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা

7

চাঁপাইনবাবগঞ্জে ঢালাইয়ের মেশিনবাহী ট্রলি উল্টে এক নির্মাণ শ

8

কিশোরগঞ্জ- ০১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

9

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো

10

বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ

11

গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামো সংস্কারের আওতায় আসবে- শ

12

দাঁতভাঙ্গা কবির নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

13

নাসির নগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী হ

14

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে

15

পার্বতীপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী মডেল বিদ্য

16

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে আর্থিক সহায়তা ও বার্ষিক ওরছ

17

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর গজারিয়া থানা প্রশাসন

18

রাজশাহীতে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

19

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন

20